ডেস্ক রিপোর্ট: বিগত বছরগুলোর সাফল্যের ধারাবাহিকতায় এনটিভিতে আবারও শুরু হয়েছে কমেডি রিয়্যালিটি শো ‘হা-শো সিজন ৬’। অনুষ্ঠানটি প্রতি সপ্তাহের বৃহস্পতিবার ও শুক্রবার রাত ৯টা ২৫ মিনিটে প্রচার হচ্ছে। এরইমধ্যে অনুষ্ঠানটির অনুষ্ঠানটির পঞ্চম পর্ব প্রচার হয়েছে।
এবার এই আয়োজনের বিচারক হিসেবে আছেন চিত্রনায়ক আমিন খান, চিত্রনায়িকা নিপুণ ও অভিনেতা তুষার খান। জাহাঙ্গীর চৌধুরী ও কাজী মোহাম্মদ মোস্তফার যৌথ পরিচালনায় অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে আছেন আবু হেনা রনি।
ইতোমধ্যেই এই অনুষ্ঠানের মাধ্যমে সারাদেশ থেকে বেরিয়ে আসা জোকস পারফর্মাররা দেশে-বিদেশে ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করেছেন। এরই মধ্যে অনুষ্ঠানের প্রাথমিক পর্যায়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
তাদের মধ্য থেকে বাছাইকৃত প্রতিযোগিদের নিয়ে দেশের ৭টি প্রধান বিভাগীয় শহরে অডিশন রাউন্ড শুরু হয়। পর্যায়ক্রমে রংপুর, রাজশাহী, চট্টগ্রাম, ঢাকা, বরিশাল, খুলনা ও সিলেট বিভাগ থেকে ৪০ জন প্রতিযোগিকে বাছাই করা হয়। মূলত তাদের নিয়েই সাজনো হবে অনুষ্ঠানের মূল পর্বগুলো। এখান থেকে পর্যায়ক্রমে নির্বাচিত ৬ জন প্রতিযোগীকে নিয়ে অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফিনালে।-যুগান্তর
ডেস্ক রিপোর্ট: গত ১১ মে, সোমবার আনুমানিক রাত দশটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বাচসাস-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশের বি ...
স্টাফ রিপোর্টার: ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের বিষয়ে মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত অভিযোগ উত্থাপন করেছেন যে, তিনি একটি একক নাটকে অভিনয়ের উদ্দেশ্যে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হন ...
ডেস্ক রিপোর্ট বরেণ্য নাট্যকার, নির্দেশক ও অভিনেতা ‘মঞ্চসারথি’ আতাউর রহমান সোমবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ ...
স্টাফ রিপোর্টার: সোনালি পর্দার সেই অমর স্মৃতির উত্তরাধিকার নিয়ে এবার চলচ্চিত্রের আঙিনায় এক নতুন লড়াইয়ের সুর বেজে উঠেছে। দুই কিংবদন্তির উত্তরসূরি এক হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির হাল ধরতে। আ ...
সব মন্তব্য
No Comments