স্টাফ রিপোটার : সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, দেশের প্রতিটি শিশু যাতে স্বাভাবিক পরিবেশে বেড়ে উঠে সে লক্ষ্যে সরকার কাজ করছে। দুস্থ ও অনাথ শিশুদের কল্যাণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
মন্ত্রী আজ রাজধানীর তেজগাঁও সরকারি শিশু পরিবারে (বালিকা) সমাজকল্যাণ মন্ত্রণালয় আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মাহফুজা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু।
মন্ত্রী বলেন, শিশুরা আগামীর ভবিষ্যৎ। তাদেরকে স্বাভাবিক পরিবেশে বেড়ে উঠার সুযোগ দিতে হবে। সরকার অনাথ শিশুদের জন্য সরকারি শিশু নিবাসে শিক্ষা ও বসবাসের উপযুক্ত পরিবেশে বেড়ে উঠার ব্যবস্থা করেছে। শিশুদের লেখাপড়ার পাশাপাশি কর্মমুখী প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে স্বাবলম্বী করতে এ প্রতিষ্ঠানসমূহে আলাদা ব্যবস্থা রাখা হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, সরকার শিশু নিবাসের পরিসর বাড়ানোর জন্য কাজ করছে। আগামীতে নিবাসীরা আরো উন্নত পরিবেশে এখানে বেড়ে উঠবে।
স্টাফ রিপোর্টার: লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক। এর প্রভাবে দেশের উ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম কমিশন সংক্রান্ত এ পর্যন্ত সম্পন্ন হওয়া সকল আলোচনা, সুপারিশ ও ডকুমেন্ট ভবিষ্যৎ কার্যক্রমের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেছেন, পরিবর্তিত বিশ্বব্যবস্থায় জবাবদিহিতাবিহীন নিরাপত্তা কখনো বিশ্বের স্থিতিশীলতা আনতে পারে না। তিনি বলেন, প্রযুক্তি ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজে ...
সব মন্তব্য
No Comments