মো.পাভেল ইসলাম রাজশাহী: রাজশাহী মহানরগীতে রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক কিশোর (১৫) নিহত হয়েছেন।
শুক্রবার (২২ এপ্রিল)বিকেল পৌনে ৪টার দিকে মহানগরীর ডিঙ্গাডোবা রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে রাজশাহী জিআরপি (গভর্মেন্ট রেলওয়ে পুলিশ) থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।
জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুর হোসেন বলেন, বিকেলে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে ছেড়ে যাওয়া কমিউটার ট্রেনে কাটা পড়ে ওই কিশোর। অসাবধানতা বশত রেলক্রসিং পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছে।
খবর পেয়ে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় জিআরপি থানায় মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, ডিঙ্গাডোবা রেলক্রসিং এখন মরণ ফাঁদ হয়ে উঠেছে। অল্প কিছুদিনের ব্যবধানে এই রেলক্রসিং এলাকায় তিনজনের মৃত্যু হয়েছে। এর আগে গত ১০ এপ্রিল সন্ধ্যায় ইফতারের আগে ডিঙ্গাডোবা ঈদগাহ এলাকায় ট্রেনে কাটা পড়ে মারা যান বেসরকারি সংস্থার কর্মকর্তা ফারুক হোসেন (৪৫)। এর আগে গত বছরের ২৯ নভেম্বর একই রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে মারা যান গ্রামীণ ব্যাংকের কর্মী ডলি পারভিন (৩৭)।
স্টাফ রিপোর্টার: লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক। এর প্রভাবে দেশের উ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম কমিশন সংক্রান্ত এ পর্যন্ত সম্পন্ন হওয়া সকল আলোচনা, সুপারিশ ও ডকুমেন্ট ভবিষ্যৎ কার্যক্রমের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেছেন, পরিবর্তিত বিশ্বব্যবস্থায় জবাবদিহিতাবিহীন নিরাপত্তা কখনো বিশ্বের স্থিতিশীলতা আনতে পারে না। তিনি বলেন, প্রযুক্তি ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজে ...
সব মন্তব্য
No Comments