বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ রাণীশংকৈলে হাজী আব্দুল মজিদ ফাউন্ডেশন আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ জুন) বিকেলে গোগর পটুয়াপাড়া কাশিবাড়ি ফুটবল মাঠে ১৬ টি দলের অংশগ্রহণে আজ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ব্যারিস্টার রুকুনুজ্জামান রোকন এর একক অর্থায়নে ও পৃষ্ঠপোষকতায় পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান।আনিসুজ্জামান রুলু'র সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অফ অনার হিসেবে রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান, সুপ্রিম কোর্ট আইনজীবী ব্যারিস্টার রুকুনুজ্জামান রোকন,টিএইচ আব্দুস সামাদ চৌধুরী, বিএনপি সভাপতি আতাউর রহমান,
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় নিদিষ্ট সময়ে গোল না হওয়ায় মাহিদ ফুটবল একাডেমি পীরগঞ্জকে ট্রাইবেকারে হারিয়ে এস এস স্পোর্টিং ৪নং লেহেম্বা চাম্পিয়ন হয়।পরে অতিথিবৃন্দ জয়ী দলের হাতে বিজয়ী ট্রফি তুলে দেন।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সহকারি অধ্যাপক প্রশান্ত কুমার বসাক এবং খেলা ধারাভাষ্যকার হারুন অর রশিদ ও খেলা পরিচালনা করেন মোস্তাফিজুর রহমান বিপলু,জয়নুল আবেদিন প্রমুখ।
হাজী আব্দুল মজিদ ফাউন্ডেশনের পরিচালক ব্যারিস্টার রুকুনুজ্জামান রোকন বলেন, এই ফাউন্ডেশনের মাধ্যমে অসহায় গরিব মানুষের পাশে দাঁড়াতে চাই তিনি সকলকে পাশে থাকার জন্য অনুরোধ করেন।
ডেস্ক রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। আজ ১৫ মে ২০২৬ ইং শুক্রবার পলটনের ব্রজেন দাস সুইমিং পুলে অনুষ্ঠিত হয় ক ...
স্টাফ রিপোর্টার: নতুন কুঁড়ির কাবাডি খেলোয়াড় মিথিলা খাতুনের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। একইসঙ্গে উন্নত চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য তার পরিবারের হাতে ...
ডেস্ক রিপোর্ট: দারিদ্র্যের সঙ্গে প্রতিদিন লড়াই করেও স্বপ্ন দেখা থামায়নি কিশোরী আলেয়া খাতুন। নাটোরের লালপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম জোতদৈবকির কৃষক পরিবারের এই মেয়ে এখন জেলার নারী ফুটবলের নতুন বিস্ময়। ‘ ...
স্টাফ রিপোর্টার: নাহিদ রানার আগুনঝরা বোলিংয়ে ঘরের মাঠে প্রথমবারের মতো পাকিস্তানকে টেস্টে হারিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে সফরকারীদের ১০৪ রান ...
সব মন্তব্য
No Comments