ডেস্ক রিপোর্ট: বিশ্বকাপকে সামনে রেখে চলতি মাসের শেষে অনুষ্ঠিতব্য দুটি প্রস্তুতি ম্যাচের জন্য আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনির দলে ডাক পেয়েছেন তারকা ফরোয়ার্ড লিওনেল মেসি ও এ্যাঞ্জেল ডি মারিয়া।
আগামী ২৩ সেপ্টেম্বর মিয়ামিতে হন্ডুরাস ও চারদিন পর নিউ ইয়র্কে জ্যামাইকার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এরপর তাদের সামনে বিশ্বকাপের আগে আর মাত্র একটি প্রস্তুতি ম্যাচ বাকি থাকবে। আগামী ১৬ নভেম্বর দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ঐ ম্যাচটি অনুষ্ঠিত হবে।
রোমার পাওলো দিবালা, ম্যানচেস্টার সিটির জুলিয়ান আলভারেজ, ইন্টার মিলানের লটারো মার্টিনেজও ২৮ সদস্যের দলে ডাক পেয়েছেন।
টানা ৩৩ ম্যাচে অপরাজিত থেকে রেকর্ড সৃষ্টি করা আলবিসেলেন্তরা আগামী ২২ নভেম্বর গ্রুপ-সি’তে সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে। এই গ্রুপের অপর দুই দল হলো পোল্যান্ড ও মেক্সিকো।
সর্বশেষ ১৯৮৬ সালে মেক্সিকোতে বিশ্বকাপ জয় করেছিল আর্জেন্টিনা। ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা ফুটবলার হিসেবে পরিচিত দিয়েগো ম্যারাডোনা ছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক।
স্কোয়াড :
গোলরক্ষক : ফ্রাংকো আরমানি, এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি।
ডিফেন্ডার : গঞ্জালো মনটিয়েল, নাহুয়েল মোলিনা, জার্মান পেজ্জেলা, ফাকুনডো মেডিনা, ক্রিস্টিয়ান রোরেমো, নেহুয়েন পেরেজ, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস টাগলিয়াফিকো, মার্কোস এ্যাকুনা।
মিডফিল্ডার : লিনড্রো পারেডেস, গুইডো রডরিগুয়েজ, এনজো ফার্নান্দেজ, রডরিগো ডি পল, আলেহান্দ্রো গোসেজ, গিওভানি লো সেলসো, এ্যালেক্সিস ম্যাক এ্যালিস্টার।
ফরোয়ার্ড : পাওলো দিবালা, এ্যাঞ্জেল কোরেয়া, লিওনেল মেসি, থিয়াগো আলমাডা, এ্যাঞ্জেল ডি মারিয়া, জোয়কুইন কোরেয়া, লটারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ।
বাসস
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে ঢাকা আবাহনীকে ২-০ গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে বসুন্ধরা কিংস। শুক্রবার ১৫ মে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ...
রফিকুল ইসলাম সুজন: দেশের ইতিহাসে প্রথমবারের মতো পুরুষ ও নারী উভয় বিভাগে ঘরোয়া ফুটসাল লিগ শুরু হয়েছে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই লিগে দুই বিভাগেই অংশ নিচ্ ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। আজ ১৫ মে ২০২৬ ইং শুক্রবার পলটনের ব্রজেন দাস সুইমিং পুলে অনুষ্ঠিত হয় ক ...
স্টাফ রিপোর্টার: নতুন কুঁড়ির কাবাডি খেলোয়াড় মিথিলা খাতুনের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। একইসঙ্গে উন্নত চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য তার পরিবারের হাতে ...
সব মন্তব্য
No Comments