জামায়াতের সঙ্গে জোট
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে জোটে যাওয়ার সিদ্ধান্তের প্রেক্ষাপটে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।
সোমবার (২৯ ডিসেম্বর) নিজের ব্যক্তিগত ফেসবুক পোস্টে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।
ফেসবুক পোস্টে সামান্তা শারমিন উল্লেখ করেন, রাজনৈতিক অবস্থান ও আদর্শগত কারণে তিনি বর্তমান প্রেক্ষাপটে নির্বাচনে অংশ নেওয়াকে সমীচীন মনে করছেন না। জামায়াতের সঙ্গে জোটে যাওয়ার সিদ্ধান্তের সঙ্গে তিনি একমত নন বলেও ইঙ্গিত দেন।
তিনি আরও জানান, এ সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত ও রাজনৈতিক বিবেচনা থেকে নেওয়া হয়েছে। তবে আপাতত তিনি দল থেকে পদত্যাগ করছেন না এবং এনসিপির সঙ্গে তার সম্পৃক্ততা বজায় থাকবে।
দলীয় সূত্রে জানা গেছে, এনসিপির ভেতরে জামায়াতের সঙ্গে জোট নিয়ে ভিন্নমত রয়েছে। সামান্তা শারমিনের ঘোষণার মধ্য দিয়ে সেই মতপার্থক্য আরও স্পষ্টভাবে সামনে এসেছে।
উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জোট রাজনীতি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। এ অবস্থায় দলটির একজন শীর্ষ নেত্রীর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
ডেস্ক রিপোর্ট: ১৬ মে ’ঐতিহাসিক ফারাক্কা দিবস’ উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিম্নোক্ত বাণী দিয়েছেন:-বাণী”১৬ মে ’ফারাক্কা দিবস’ আমাদের জাতীয় আন্দোলনের এক ঐতিহাসিক ও তাৎপর্যময় দিন। আ ...
চট্টগ্রাম অফিস: বিএনপি-জামায়াতের মধ্যে দূরত্ব সংঘাতে রূপ নিলে আওয়ামীলীগ লাভবান হবে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।আজ বন্দরনগরী চট্টগ্রামে মহানগর ...
ডেস্ক রিপোর্ট: গত ১৪ মে দেশের ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একদিনে দলীয় বিবেচনায় নতুন ভিসি নিয়োগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ ১৫ মে এক বিবৃতিতে দলটির ...
ডেস্ক রিপোর্ট: দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরে গতকাল বৃহস্পতিবার ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিজ ফোরাম ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। যদিও ফোরামের সেশনগুলো আনু ...
সব মন্তব্য
No Comments