স্টাফ রিপোর্টার: নির্বাচন সংশ্লিষ্ট কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে ‘রিপ্রেজেন্টেশন অফ দি পিপলস (অ্যামেন্ডমেন্ট) বিল-২০২৬’, ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬’ এবং নির্বাচন কমিশন সচিবালয় সংশোধন বিল-২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে। সোমবার (৬ এপ্রিল) আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান অন্তর্বর্তী সরকারের জারি করা ৩টি অধ্যাদেশ আইন আকারে পাস করার লক্ষ্যে প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।
আজ সোমবার ডেপুটি স্পিকার ব্যারিষ্টার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদ অধিবেশনে বিল পাসের আগে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের উত্থাপিত বিলের অস্পষ্টতা নিয়ে সংক্ষিপ্ত বক্তৃতা করেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যাখ্যা ও বিল পাসের কার্যক্রম নিয়ে নিয়ে বক্তব্য তুলে ধরেন আইনমন্ত্রী। এছাড়া বিশেষ কমিটিতে সর্বসম্মতি অনুমোদিত বিলের উপর বিরোধী দলের আপত্তি নিয়ে কথা বলেন চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি। তিনি আগামী ১০ এপ্রিলের মধ্যে অধ্যাদেশগুলো আইনে পরিণত করার লক্ষ্যে কার্যউপদেষ্টা কমিটির সিদ্ধান্ত সংসদকে অবহিত করেন।
সংবিধানের ৯৩ অনুচ্ছেদের বিধান অনুযায়ী, গত ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে অধ্যাদেশ তিনটি উপস্থাপন করা হয়। যা সংসদে আইন হিসেবে পাস হলো।
আরপিও বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করে আইনমন্ত্রী বলেন, নির্বাচন সংক্রান্ত কার্যক্রম পরিচালনার সুবিধার্থে ‘রিপ্রেজেন্টেশন অফ দি পিপল অর্ডার ১৯৭২’ সংশোধন করে ইতিপূর্বে ২০২৫ সালে দুটি অধ্যাদেশ জারি করা হয়েছিল। আর ভোটার হবার তারিখ প্রতি বছর পহেলা জানুয়ারির পাশাপাশি কমিশন কতৃক ঘোষিত অন্য যে কোন তারিখ নির্ধারণের লক্ষ্যে এই অধ্যাদেশটি অন্তবর্তিকালীন সরকার জারি করে। সংবিধান অনুযায়ী প্রথম বৈঠকের ৩০ দিনের মধ্যে অধ্যাদেশ তিনটি বিল আকারে সংসদে পাস করার বাধ্যবাধকতা রয়েছে। এই ধারাবাহিকতা রক্ষার্থেই আজ বিল ৩টি পাসের প্রস্তাব করা হয়েছে। এগুলো আইনে পরিণত হওয়ার ফলে জাতীয় সংসদ নির্বাচন সংশ্লিষ্ট কার্যক্রম আরও সুচারুভাবে সম্পন্ন করা সম্ভব হবে।
বিলের আলোচনার শুরুতে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বিলের ৪৯ নম্বর পৃষ্ঠার ৮(বি) উপধারার একটি শব্দের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে বলেন, এখানে শেষ শব্দটি কি ‘সিট’ হবে নাকি ‘কনস্টিটিউেন্সি’ হবে? জবাবে ডেপুটি স্পিকার কায়সার কামাল ও আইনমন্ত্রী বিষয়টি পর্যালোচনার আশ্বাস দেন।
স্টাফ রিপোর্টার: হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর দায়ে সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহানের বিচারের দাবিতে ফুঁসে উঠছে দেশের সব পেশার মানুষ। সকল বাধা উপেক ...
ডেস্ক রিপোর্ট: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এছাড়া পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে ...
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম গণতান্ত্রিক শাসনব্যবস্থা, টেকসই উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা এবং বহুপাক্ষিক সহযোগিতার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গতকাল নিউইয়র ...
স্টাফ রিপাের্টার: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল, যা ‘নীল প্যানেল’ নামে পরিচিত। সভাপতি পদে বি ...
সব মন্তব্য
No Comments