সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ ‘অবসরে পড়ি বই, জ্ঞানের আলোয় আলোকিত হই’ স্লোগানে জামালপুরের সরিষাবাড়ীতে ‘টেন বুকস্ লাইব্রেরির’ সপ্তম শাখার উদ্বোধন হয়েছে।
শনিবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তিতাস মোড়ে চরপাড়া গ্রামের মোহাম্মদ ময়নাল ইসলাম শেখের দোকানে লাইব্রেরিটি উদ্বোধন করা হয়। এ সময় রঙিন ফিতা কেটে লাইব্রেরিটি উদ্বোধন করেন এলাকার নতুন প্রজন্ম।
টেন বুকস্ লাইব্রেরির উদ্যোক্তা হাসান নাহিদ যুগবার্তাকে জানান, ১৫ অক্টোবর উপজেলার তারাকান্দি রেলওয়ে স্টেশনে ফিতা কেটে উদ্বোধনের মাধ্যমে এ উপজেলায় যাত্রা শুরু করে বাংলাদেশের প্রথম টেন বুকস্ লাইব্রেরি। এ দেড় মাসে আরও ছয়টি শাখার উদ্বোধন হয় উপজেলার বিভিন্ন স্থানে।
তিনি আরও জানান, বইয়ের আলো সবার মধ্যে ছড়িয়ে দিতে ব্যতিক্রমী একটা পাঠাগারের উদ্যোগ নেয়া হয় এবং নাম দেওয়া হয় ‘টেন বুকস্ লাইব্রেরি’। এই পাঠাগারটিতে ১০টি করে বই থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন রিফাত হাসান, রাসেল রহমান, নজরুল ইসলাম, লিখন হাসান, সেলিম, ফরিদ প্রমুখ।
ছবির ক্যাপশনঃ লাইব্রেরি উদ্বোধনের সময় এলাকার তরুণ প্রজন্ম।
ডেস্ক রিপোর্ট: গত ১১ মে, সোমবার আনুমানিক রাত দশটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বাচসাস-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশের বি ...
স্টাফ রিপোর্টার: ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের বিষয়ে মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত অভিযোগ উত্থাপন করেছেন যে, তিনি একটি একক নাটকে অভিনয়ের উদ্দেশ্যে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হন ...
ডেস্ক রিপোর্ট বরেণ্য নাট্যকার, নির্দেশক ও অভিনেতা ‘মঞ্চসারথি’ আতাউর রহমান সোমবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ ...
স্টাফ রিপোর্টার: সোনালি পর্দার সেই অমর স্মৃতির উত্তরাধিকার নিয়ে এবার চলচ্চিত্রের আঙিনায় এক নতুন লড়াইয়ের সুর বেজে উঠেছে। দুই কিংবদন্তির উত্তরসূরি এক হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির হাল ধরতে। আ ...
সব মন্তব্য
No Comments