হামের টিকা ও শিশু মৃত্যু
স্টাফ রিপোর্টার: বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস-এর দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে সরকারের সংশ্লিষ্টদের কাছে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সব সদস্যের ক্ষেত্রেও একই ধরনের নিষেধাজ্ঞা আরোপের দাবি জানানো হয়েছে।
নোটিশটি পাঠিয়েছেন এম আশরাফুল ইসলাম, যিনি বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর একজন আইনজীবী। সোমবার (আজ) তিনি এ নোটিশ প্রেরণ করেন বলে নিশ্চিত করেছেন।
লিগ্যাল নোটিশে অভিযোগ করা হয়, হামের টিকাদান কার্যক্রম রাষ্ট্রীয় ব্যবস্থার পরিবর্তে বেসরকারি খাতে হস্তান্তরের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে। এ অভিযোগের ভিত্তিতেই সংশ্লিষ্টদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।
এ বিষয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে আইনজীবী আশরাফুল ইসলাম বলেন, “হামের মতো গুরুত্বপূর্ণ টিকাকরণ ব্যবস্থাকে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ থেকে বেসরকারি খাতে দেওয়ার অশুভ ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কারণে ড. ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।”
তবে এ অভিযোগের বিষয়ে এখনো পর্যন্ত মুহাম্মদ ইউনূস বা সংশ্লিষ্ট উপদেষ্টাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আইন বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের নোটিশের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করতে পারে। তবে অভিযোগের সত্যতা যাচাই এবং প্রমাণ উপস্থাপনই এ ক্ষেত্রে মুখ্য বিষয় হবে।
স্টাফ রিপোর্টার: হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর দায়ে সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহানের বিচারের দাবিতে ফুঁসে উঠছে দেশের সব পেশার মানুষ। সকল বাধা উপেক ...
ডেস্ক রিপোর্ট: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এছাড়া পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে ...
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম গণতান্ত্রিক শাসনব্যবস্থা, টেকসই উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা এবং বহুপাক্ষিক সহযোগিতার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গতকাল নিউইয়র ...
স্টাফ রিপাের্টার: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল, যা ‘নীল প্যানেল’ নামে পরিচিত। সভাপতি পদে বি ...
সব মন্তব্য
No Comments