ডেস্ক রিপোর্ট: আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল ঢাকায় (এআইএসডি) অনুষ্ঠিত স্টেম ইনোভেশন লিগ ২০২৫ -এর ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রথম স্থান অর্জনের গৌরব অর্জন করেছে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, সাতারকুল।
প্রতিযোগিতায় স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থীদের দল ‘গ্লেন গো-কার্ট’ নামে সম্পূর্ণ কার্যকরী একটি বৈদ্যুতিক বাহন উপস্থাপন করে। দলের শিক্ষার্থীদের মধ্যে ছিলেন: সৈয়দ তাহমিদ বিন আফান, আয়মান আহমেদ ও জামিল ইদ্রক অহন। স্কুলের এআই ও রোবোটিকসের প্রধান ধীরাজ ডাবিরের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা পিভিসি পাইপ, প্লাইউড ও পুনর্ব্যবহারযোগ্য মোটরসহ অন্যান্য উপকরণ দিয়ে বাহনটি তৈরি করে। প্রতিযোগিতার ইঞ্জিনিয়ারিং বিভাগে একমাত্র ওয়ার্কিং প্রোটোটাইপ হিসেবে বিদ্যুচ্চালিত বাহনটি প্রদর্শন করা হয়। কার্যকারিতা বিবেচনায় সবার কাছ থেকে দারুণ সাড়া পায় প্রকল্পটি।
এ অর্জন নিয়ে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, সাতারকুলের ভাইস প্রিন্সিপাল কুমকুম হাবিবা জাহান বলেন, “স্কুলের পক্ষ থেকে এমন গৌরবজনক সাফল্য অর্জন করায় বিজয়ী দলকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। আমাদের তরুণ শিক্ষার্থীরা একটি সবুজ, পরিবেশবান্ধব ও স্মার্ট বিশ্ব গড়ে তোলার মাধ্যমে ভবিষ্যতের পথে এগিয়ে যাচ্ছে। আগামী দিনে, আমরা আমাদের শিক্ষার্থীদের ক্ষমতায়নে ও সৃজনশীল চিন্তাভাবনার বিকাশে ধারাবাহিকভাবে কাজ করে যাব, যেন তারা সবার জন্য একটি সুন্দর আগামী বিনির্মাণে অর্থবহ অবদান রাখতে পারে।”
প্রকল্পটিতে টেকসই উদ্ভাবন ও পরিবেশবান্ধব প্রকৌশল কৌশলে আলোকপাত করা হয়। ভবিষ্যৎ উপযোগী স্টেম শিক্ষা ও শিক্ষার্থীদের নেতৃত্বে সৃজনশীলতায় গুরুত্ব দিয়ে বিবেচনা করে গ্লেনরিচ; স্টেম ইনোভেশন লিগে শিক্ষার্থীদের সাফল্য তারই প্রতিফলন।
ডেস্ক রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। আজ ১৫ মে ২০২৬ ইং শুক্রবার পলটনের ব্রজেন দাস সুইমিং পুলে অনুষ্ঠিত হয় ক ...
স্টাফ রিপোর্টার: নতুন কুঁড়ির কাবাডি খেলোয়াড় মিথিলা খাতুনের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। একইসঙ্গে উন্নত চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য তার পরিবারের হাতে ...
ডেস্ক রিপোর্ট: দারিদ্র্যের সঙ্গে প্রতিদিন লড়াই করেও স্বপ্ন দেখা থামায়নি কিশোরী আলেয়া খাতুন। নাটোরের লালপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম জোতদৈবকির কৃষক পরিবারের এই মেয়ে এখন জেলার নারী ফুটবলের নতুন বিস্ময়। ‘ ...
স্টাফ রিপোর্টার: নাহিদ রানার আগুনঝরা বোলিংয়ে ঘরের মাঠে প্রথমবারের মতো পাকিস্তানকে টেস্টে হারিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে সফরকারীদের ১০৪ রান ...
সব মন্তব্য
No Comments