বকশীগঞ্জ জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে মেরুরচর খাঁ পাড়ায় বিয়ে বাড়িতে গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সাংবাদিক পরিচয়ে এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে।
পরে প্রকৃত সমন্বয়কদের খবর দিলে মোটর সাইকেল রেখে পালিয়ে যায় ভুয়া সমন্বয়ক পরিচয়দানকারী চাঁদাবাজরা। খবর পেয়ে পরে ঘটনাস্থল থেকে চাঁদাবাজদের ফেলে যাওয়া মোটর সাইকেল জব্দ করেছে পুলিশ।
সরেজমিনে গিয়ে জানা যায়, ১৮ অক্টোবর শুক্রবার রাতে উপজেলার মেরুরচরের খাঁ পাড়া এলাকায় দুই পরিবারের সদস্যদের সম্মতিক্রমে চাচাতো ভাই-বোনের মধ্যে বিয়ে হয়। বিবাহ সম্পন্ন হওয়ার পর খাঁ পাড়া এলাকার সোনা মিয়ার ছেলে কথিত সমন্বয়ক শাহরিয়ার আহমেদ সুমন মেরুর চর গ্রামের নূর ইসলাম মাষ্টারের ছেলে জিসান ও ফজলু মন্ডলের ছেলে লাজুসহ ৪/৫ জনকে ওই বিয়ে বাড়িতে পাঠায়।
কথিত সমন্বয় শাহরিয়ার আহমেদ সুমনের কথামতো তারা বিয়ে বাড়িতে গিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। দরকষাকষির এক পর্যায়ে ঘটনাস্থলে গিয়ে হাজির হন সুমন। মধ্যস্থতার অজুহাতে মেয়ের পরিবারের সাথে চলে দরকষাকষি।
এক পর্যায়ে সুমনের হুমকি ধামকিতে অসহায় কনের বাবা সুমনের হাতে ৬ হাজার টাকা দেন। সুমন বলেন, যারা আসছে তাদের ম্যানেজ করতে কমপক্ষে ৩০ হাজার টাকা লাগবে। এত টাকা দিতে পারবে না বলে অপারগতা প্রকাশ করেন কনের অভিভাবকরা।
এক পর্যায়ে মেয়ের বড় ভাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়কদের ফোন দেন। খবর পেয়ে সমন্বয়ক রাশেদুজ্জামান রাজু, সাদসহ ৬-৭ জন বিয়ে বাড়িতে যান।
তাদের দেখে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় ভুয়া সমন্বয়ক ও সাংবাদিক পরিচয়দানকারী চাঁদাবাজরা। তাদের পালিয়ে যেতে সহায়তা করেন সুমন।
তখন নিজ এলাকায় তোপের মুখে পড়েন সুমন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে। এই ঘটনায় সুমনকে গ্রেফতারের দাবি জানায় এলাকাবাসী।
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা উপজেলার হিরনপুর এলাকায় শিক্ষা ও মানবিক সহায়তামূলক কার্যক্রমের মাধ্যমে ইতিবাচক আলোচনায় এসেছে শাহাবুদ্দিন শিক্ষা ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি শিক্ষার ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: পিরোজপুরের স্বরূপকাঠীতে (নেছারাবাদ) নিখোঁজ হওয়ার একদিন পর নির্মল হালদার ওরফে নির্মল ওঝা (৬০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার স্ব ...
অনিক রায়, ফরিদপুর অফিস: রাজবাড়ীর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। উদ্ধার করা মাদকের আনুমানিক অবৈধ বাজারমূ ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সব মন্তব্য
No Comments