ডেস্ক রিপোর্ট: দেশের প্রতিটি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানসমূহের ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জন ও তাদের পরিচালন ব্যয় (অপারেশন কস্ট) কমাতে একসাথে কাজ করবে হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেড ও গোল্ডেন হার্ভেস্ট। এ নিয়ে সম্প্রতি রাজধানীর গুলশানে অবস্থিত হুয়াওয়ে বাংলাদেশের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠান দু’টির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গোল্ডেন হার্ভেস্টের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডিরেক্টর আবদুল হক ও হুয়াওয়ে বাংলাদেশের ডিরেক্টর অ্যালেক্স লি। এছাড়াও, চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গোল্ডেন হার্ভেস্টের অপারেশন্স ডিরেক্টর ও সিএফও আবুজর গিফারি এফসিএ, হুয়াওয়ে বাংলাদেশের ক্লাউড বিজনেসের ম্যানেজার মো. শাহজাহান আহমেদ সহ দু’টি প্রতিষ্ঠানেরই ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ চুক্তির আওতায়, গোল্ডেন হার্ভেস্টের উইং গোল্ডেন হার্ভেস্ট ইনফো টেক হুয়াওয়ে বাংলাদেশের অন্যান্য ক্লাউড পার্টনারদের মতো বিভিন্ন ভার্টিক্যাল ক্লাউড সল্যুশন, সফটওয়্যার অ্যাজ অ্যা সার্ভিস (এসএএএস) এবং ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ অ্যা সার্ভিস (আইএএএস) প্রদান করবে। এ উদ্দেশ্যে গোল্ডেন হার্ভেস্ট হুয়াওয়ে ক্লাউডের জন্য নিবেদিত টেকনিক্যাল ও সেলস টিম নিয়োগ করবে। তারা বিনামূল্যে হুয়াওয়ে ক্লাউড সার্টিফিকেট প্রশিক্ষণও পরিচালনা করবে।
এ নিয়ে হুয়াওয়ে বাংলাদেশের ডিরেক্টর অ্যালেক্স লি বলেন, “এশিয়া-প্যাসিফিক অঞ্চলে হুয়াওয়ে প্রায় ১০ হাজার ব্যবসায়িক প্রতিষ্ঠান ও ক্লাউড পার্টনারদের সাথে অংশীদারিত্ব করেছে এবং প্রতিষ্ঠানটির স্পার্ক স্টার্টআপ ইকোসিস্টেমে ১০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগেরও পরিকল্পনা রয়েছে। ধারাবাহিক উদ্ভাবন, উদ্ভাবনী নানা উদ্যোগ এবং সকল খাতের যৌথ প্রচেষ্টায় বাংলাদেশ ডিজিটালাইজেশনের নতুন যুগের দিকে এগিয়ে যাচ্ছে। হুয়াওয়ে বাংলাদেশে ডিজিটাল পাওয়ার এবং ক্লাউড নিয়ে নিবিড়ভাবে কাজ করতে চায়। বাংলাদেশের প্রতিটি শিল্পখাতের প্রতিষ্ঠানগুলোকে আরো সহজে উন্নত ক্লাউড সল্যুশন প্রদানে দু’টি প্রতিষ্ঠানের এ উদ্যোগ সহায়ক ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”
ডেস্ক রিপোর্ট: শিক্ষা ও ফুটবলে শিশু-কিশোরদের অংশগ্রহণ বাড়াতে যৌথভাবে নতুন সামাজিক যোগাযোগমাধ্যম চ্যালেঞ্জ চালু করেছে মেটলাইফ ও গ্লোবাল সিটিজেন।‘ফুটওয়ার্ক ফর ফিউচার্স’ নামের এই উদ্যোগের আওতায় বিশ্বের ...
ডেস্ক রিপোর্ট: দেশের ক্রমবর্ধমান সৌরশক্তি খাতের সম্ভাবনা এবং ব্যবসায়িক কৌশল সম্পর্কে কর্মীদের ধারণা আরও সমৃদ্ধ করতে ‘সোলার বিজনেস স্ট্র্যাটেজিস ইন বাংলাদেশ মার্কেট’ শীর্ষক একটি প্রশিক্ষণ সেশনের আয়োজন ...
স্টাফ রিপোর্টার: কোরবানি ঈদকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এবছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম গত বছরের তুলনায় ২ টাকা বাড়ানো হয়েছে।এবছর ঢাকায় গরুর প্ ...
স্টাফ রিপোর্টার: কয়েক দফা পেছানোর পর অবশেষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প। প্রথম ধাপে প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩৩ হাজার ৪৭৪ কোটি ৪৫ লাখ টাকা।ব ...
সব মন্তব্য
No Comments