মো: ইকবাল হোসেন, গোপালগঞ্জ: গোপালগঞ্জে ডিবি পুলিশের পৃথক দুই অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত অমল বিশ্বাস সদর উপজেলার সাতপাড় পশ্চিমপাড়া গ্রামের তপন বিশ্বাসের ছেলে এবং সুমন মিয়া সদরের হাতিকাটা গ্রামের হামিদ মিয়ার ছেলে।
গত রবিবার (২৮ মে) দিবাগত রাতে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল গভীর রাতে অমল বিশ্বাসকে ১৫০ পিচ ইয়াবাসহ এবং সুমন মিয়াকে ৪০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেন গোপালগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ। তারা দীর্ঘদিন মাদক ব্যবসার সাথে জড়িত।
এবিষয়ে গোপালগঞ্জ ডিবি পুলিশের এসআই মো: ফারুক আলম বলেন, "সদর উপজেলার সাতপাড় পশ্চিমপাড়া থেকে ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় অমল বিশ্বাসকে ও হাতিকাটা থেকে সুমন মিয়াকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোপালগঞ্জ সদর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।"
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments