কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। হঠাৎ করে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে দেখা মিলছে ইলিশের। ঈদের আগ মূহুর্তে জালে ইলিশ ধরা পড়ায় খুশি জেলেরা। সূর্য মাঝি নামের এক জেলের জালে ধরা পড়ছে ১৩০ মন ইলিশ। শনিবার সকালে এসব মাছ বিক্রির জন্য আলীপুর মৎস্য অবতরন কেন্দ্রে নিয়ে আসা হয়। জাল বোঝাই ইলিশের কারনে জালের একাংশ কেটে দিতে হয়েছে। এসব ইলিশের দাম ৪০ লক্ষ টাকা হতে পারে বলে জানিয়েছেন জেলেরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১৭ জন জেলে সহ বাঁশখালীর আল্লাহর দয়া-১ নামের একটি ট্রলার বুধবার আলীপুর থেকে বঙ্গোপসাগরে মাছ শিকারে যান। বৃহস্পতিবার রাতে কুয়াকাটা থেকে ৬০ কিলোমিটার গভীর সাগরে তাদের জালে এসব মাছ ধরা পড়ে। তবে দীর্ঘ দিন সাগরে নোনার (জেলিফিশ) চাঁপ থাকায় মাছ শিকার করতে পারিনি। বর্তমানে গত এক সপ্তাহ ধরে বেশির ভাগ জেলেদের জালে কাক্সিক্ষত মাছ ধরা পড়ছে।
জেলে সূর্য মাঝি বলেন, এক টানেই ধরা পড়ে এসব মাছ। তাদের জালে এর আগে কখনো এতো বেশি পরিমাণ মাছ ধরা পড়েনি বলে তিনি জানান।
আলীপুর মৎস্য বন্দরের ধুলাসার ফিসের ম্যানজার আকাশ শীল বলেন, ইউসুফ কোম্পানির গদিতে শুক্রবার রাত থেকে ইলিশ কেনা শুরু হয়েছে। একদিনে তারা ২৫ লাখ টাকার ইলিশ ক্রয় করেছেন। শনিবারও ইলিশ কিনেছেন। তবে কত টাকার কিনছেন তা তিনি বলতে পারেননি।
সনিয়ির উপজলো মৎস্য র্কমর্কতা অপু সাহা জানান, বৃষ্টি হলে পর্যাপ্ত ইলিশ ধরা পড়ার সম্ভাবনা রয়েছে।
স্টাফ রিপোর্টার: টানা দুই দফা বাড়ানোর পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪ ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা ও ফুটবলে শিশু-কিশোরদের অংশগ্রহণ বাড়াতে যৌথভাবে নতুন সামাজিক যোগাযোগমাধ্যম চ্যালেঞ্জ চালু করেছে মেটলাইফ ও গ্লোবাল সিটিজেন।‘ফুটওয়ার্ক ফর ফিউচার্স’ নামের এই উদ্যোগের আওতায় বিশ্বের ...
ডেস্ক রিপোর্ট: দেশের ক্রমবর্ধমান সৌরশক্তি খাতের সম্ভাবনা এবং ব্যবসায়িক কৌশল সম্পর্কে কর্মীদের ধারণা আরও সমৃদ্ধ করতে ‘সোলার বিজনেস স্ট্র্যাটেজিস ইন বাংলাদেশ মার্কেট’ শীর্ষক একটি প্রশিক্ষণ সেশনের আয়োজন ...
স্টাফ রিপোর্টার: কোরবানি ঈদকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এবছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম গত বছরের তুলনায় ২ টাকা বাড়ানো হয়েছে।এবছর ঢাকায় গরুর প্ ...
সব মন্তব্য
No Comments