নির্বাচনী ছুটিতে স্বাভাবিক সময়সূচিতেই চলবে মেট্রোরেল
স্টাফ রিপোর্টার:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টানা চার দিনের সরকারি ছুটি থাকলেও রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় বড় কোনো পরিবর্তন আসছে না। ভোটারদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে নির্বাচনকালীন সময়ে মেট্রোরেল চলাচল স্বাভাবিক থাকবে। পাশাপাশি ভোটগ্রহণের দিন যাত্রীচাপ সামাল দিতে বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এ তথ্য নিশ্চিত করে। সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ জানান, নির্বাচন উপলক্ষে মেট্রোরেল সেবা অব্যাহত রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
তিনি বলেন, নির্বাচনকালীন ছুটির দিনগুলোতেও ট্রেন চলাচল নিয়মিত সময়সূচি অনুযায়ী চলবে। ভোটের দিন যাত্রী সংখ্যা বাড়লে অতিরিক্ত ট্রেন সংযোজন করা হবে।
ডিএমটিসিএলের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, নিরাপত্তা বিবেচনায় যেসব মেট্রো স্টেশনের প্রবেশপথ ভোটকেন্দ্রের একেবারে নিকটবর্তী, সেসব গেট সাময়িকভাবে বন্ধ রাখা হবে। তবে স্টেশনের অন্যান্য গেট যাত্রীদের জন্য খোলা থাকবে।
এদিকে নির্বাচনকালীন সময়ে ট্রেন অপারেশন নির্বিঘ্ন রাখতে ডিএমটিসিএলের আওতাধীন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। সংস্থাটির পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়েছে, আগামী ৮ ফেব্রুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ট্রেন পরিচালনা, লাইন অপারেশন, রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা কার্যক্রমে নিয়োজিত সকলের সব ধরনের ছুটি (জরুরি প্রয়োজন ছাড়া) স্থগিত থাকবে।
অন্যদিকে, নির্বাচন ও গণভোট উপলক্ষে সারা দেশে যান চলাচলের ওপর সাময়িক বিধিনিষেধ আরোপ করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, ভোটের দিন ১২ ফেব্রুয়ারি ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। এ নিষেধাজ্ঞা কার্যকর হবে ১১ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত।
মোটরসাইকেল চলাচলের ক্ষেত্রে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১০ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত টানা ৭২ ঘণ্টা সারা দেশে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ থাকবে। তবে জরুরি প্রয়োজনে ও নির্বাচন সংশ্লিষ্ট কাজে কিছু শিথিলতা থাকবে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শেষ হবে আগামী ১০ ফেব্রুয়ারি। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
ডেস্ক রিপোর্ট অন্তর্বর্তী সরকারের আমলে মাজারে হামলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে বিবেচনার সুযোগ নেই বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। ঢাকার ঐতিহ্যবাহী শাহ আলীর মাজারে হামলার ঘট ...
স্টাফ রিপোর্টার: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার, ১৬ মে ২০২৬ রাত সাড়ে ৮টার দিকে মোহাম্ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়ার ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সরকার রাষ্ট্র ও সমাজকে নতুনভাবে মেরামত কর ...
স্টাফ রিপোর্টার: ‘কুমিল্লা’ নামেই বিভাগ হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “কুমিল্লা নামে বিভাগ হওয়াটা যদি এই অঞ্চলের জনগণের দাবি হয়ে থাকে, ইনশাল্লাহ সেটির বাস্তবায়ন হবে। ব ...
সব মন্তব্য
No Comments