মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে কালেরকণ্ঠের সাংবাদিক ও সাংস্কৃতিকর্মী হারুন অর রশিদের উপর দায়ের করা মিথ্যা চাঁদাবাজির মামলা প্রত্যাহার ও সাজানো ডাকাতির ঘটনার রহস্য জনসম্মুখে প্রকাশের দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে ঠাকুরগাঁও জেলার সাংবাদিকসহ জেলার বিভিন্ন অন্যায় প্রতিবাদী সাংস্কৃতিক কর্মী সমাজ।
শনিবার দুপুরে বালিয়াডাঙ্গী চৌরাস্তায় সাংবাদিক সমাজ ও সাংস্কৃতিক কর্মীগণ এ কর্মসূচীর আয়োজন করে।
এ সময় বক্তারা বলেন, তদন্ত ছাড়াই সাংবাদিক হারুন অর রশিদের নামে বালিয়াডাঙ্গী থানা পুলিশ চাঁদাবাজির মামলা নিয়েছে। মামলাটির বাদী আওয়ামী লীগ পরিবারের লোকজন। এই মামলা দ্রুত প্রত্যাহার না করলে কঠোর কর্মসূচী ঘোষণা হুশিয়ারী দেন সাংবাদিকরা।
ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফিরোজ আমিন সরকার বলেন, সাগর-রুনি হত্যা, সাংবাদিক তুহিন হত্যা, সাংবাদিকদের মামলা দিয়ে বিগত সময়ে কন্ঠরোধ করার চেষ্টা ব্যর্থ হয়েছে। আগামীতে সাংবাদিকদের কন্ঠরোধ করা যাবে না। মামলা প্রত্যাহার না হলে বালিয়াডাঙ্গীর সাংবাদিকদের সব ধরণের কর্মসূচীতে সাথে ঠাকুরগাঁও জেলার সাংবাদিকরা একাত্মতা প্রকাশ করবে।
মাছরাঙা টিভির সাংবাদিক বদরুল ইসলাম বিপ্লব বলেন, অভুত্থানের পর পুলিশ সংস্কার হবে হবে শুনছি আমরা। কিন্তু সবখানে সংস্কার হলেও পুলিশে চোখে পড়ার মত সংস্কার লক্ষ্য করা যায়নি। সাংবাদিকদের বিরুদ্ধে পুলিশি হয়নারী বন্ধ করতে হবে।
ডিজিটাল নিরাপত্তা আইনে হয়রানীর শিকার সাংবাদিক আল মামুন জীবন বলেন, অভুত্থানের আগে ও পরে জেলার মধ্যে সবেচেয়ে বেশি সম্পাদক-সাংবাদিক বিরুদ্ধে মামলা নিয়েছে বালিয়াডাঙ্গী থানা পুলিশ। ঠুনকো অভিযোগ কেউ দিলেই সাংবাদিকদের বিরুদ্দে মামলা নিতে পুলিশ মরিয়া হয়ে উঠে। এসব বন্ধ করতে হবে, নাহলে সাংবাদিকরা পুলিশের পজেটিভ সংবাদ প্রকাশ থেকে বিরত থাকবে। অভিনয়শিল্পী আব্দুর রউফ বলেন, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীদের ডাকাত বলা হচ্ছে। এটা আমাদের জন্য লজ্জাজনক। পুলিশি হয়রানী বন্ধ না হলে সাংস্কৃতিক কর্মীরাও রাস্তায় নামবে।
ঘন্টাব্যাপী চলা মানববন্ধন ও সড়ক অবরোধ চলাকালে অন্যানের মধ্যে বক্তব্যদেন, রাণীশংকৈল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি এনএম নুরুল ইসলাম, গাজী টিভির সাংবাদিক এমদাদুল হক ভুট্টো, এটিএন নিউজের জেলা প্রতিনিধি এম এ সামাদ, বালিয়াডাঙ্গীর সিনিয়র সাংবাদিক এস এম মশিউর রহমান সরকার, চ্যানেল এসএ'র জেলা প্রতিনিধি জয় মহন্ত অলক, স্বাধীন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি প্রভাষক মোহাম্মদ উল্লাহ রায়হান দুলু, অভিনয় শিল্পী আব্দুর রউফ, সাংস্কৃতিক কর্মী ফজলুর রহমান, সাংবাদিক ইলিয়াস আলীসহ অনেকে।
গত ২৮ আগস্ট কালেরকণ্ঠের বালিয়াডাঙ্গী প্রতিনিধি সিনিয়র সাংবাদিক হারুন অর রশিদের বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় চাঁদাবাজির অভিযোগ করে ছাত্রলীগ নেতার পরিবার। সেই অভিযোগের তদন্ত না করেই রাতে মামলা রুজু করে পুলিশ। গত রবিবার স্বপরিবারে আদালত থেকে জামিনে আসলেও ওই পরিবারটি ডাকাতির নাটক সাজিয়ে পুনরায় মামলা দায়েরের চেষ্টা করে। গত বুধবার (০৩ সেপ্টেম্বর) সংবাদ করে পুলিশি হয়রানীর প্রতিবাদ জানাতে সংবাদকর্মীরা ওইদিন রাতে গিয়ে থানায় ৪৮ ঘন্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহার ও ডাকাতির ঘটনার রহস্য জনসম্মুখে প্রকাশের আল্টিমটোম দিয়ে আসেন। পুলিশ পদক্ষেপ না নেওয়ার কারণে শনিবার রাস্তায় দাড়ায় সাংবাদিকরা।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments