স্টাফ রিপোটার: রাজধানীর গুলিস্তানে বিস্ফোরণে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন বিএনপি নেতারা।
আজ রাত ১০ টায় সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বিএনপি মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. মামুন, মহিলা কাউন্সিলর পুতুল সুলতানাসহ স্থানীয় বিএনপি নেতারা বিস্ফোরণে আহতদের দেখতে হাসপাতালে আসেন।
পরে সাংবাদিকদের উদ্দেশ্যে আব্দুস সালাম বলেন, আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আমরা আহতদের দেখতে এসেছি। বিএনপি এই বিস্ফোরণে নিহতদের প্রতি গভীর সমাবেদনা প্রকাশ করছে।
তিনি বলেন, সরকার সব বিষয়েই উদাসীন। জানমালের ক্ষতি হওয়ার আগে তারা কোনো ব্যবস্থা নিতে পারে না। বিএনপি সঠিক তদন্তের মাধ্যমে ঘটনা উদঘাটনের দাবি জানাচ্ছে এবং নিহতদের ক্ষতি পূরণ ও আহতদের সরকারী ব্যবস্থাপনায় সুচিকিৎসার দাবি করছে।
উল্লেখ্য, রাজধানীর গুলিস্তানে একটি সাততলা ভবনে বিস্ফোরণ ঘটেছে। এতে এ পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন শতাধিক। এদের কয়েকজনের অবস্থা আশংকাজনক।
বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে গুলিস্তান বিআরটিসি বাসস্ট্যান্ড কাউন্টারের পাশে ওই ভবনের নিচতলায় এ বিস্ফোরণ ঘটে।
রংপুর অফিস: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে এক সমাবেশে জামায়াতে ইসলামী প্রসঙ্গে মন্তব্য করেছেন। সমাবেশে তিনি বলেন, জামায়াতে ইসলামী কোনো দিন রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না।সমাবেশে স ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর গুলশান থানার প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার, ২০ মে ঢাকার মেট্রোপলিটন ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এমপি বলেছেন, কেউ যদি মব সৃষ্টি করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করে, তাহলে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, বিএনপি ...
স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার চিকিৎসকদের ওপর হামলার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানিয়েছেন। একই সঙ্গে রোগীদের সুরক্ষার জন্যও ...
সব মন্তব্য
No Comments