সিংড়া (নাটোর) প্রতিনিধি: কোভিড-১৯ মহামারিতে জনসচেতনতা সৃষ্টি করে ব্যক্তিগত এবং সরকারী নানাবিধ কাজে সহযোগিতায় বিশেষ অবদান রাখায় বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম গোল্ডেন এ্যাওয়ার্ড -২০২১ পেয়েছেন নাটোরের সিংড়া উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুকুল হোসেন। কোভিড-১৯ মোকাবেলায় বিভিন্ন তথ্যের ভিত্তিতে সারা দেশের মধ্যে ৪৪ জনকে এই এ্যাওয়ার্ড প্রদান করা হয়।
রাজধানীর সেগুনবাগিচা কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে এই এ্যাওয়ার্ড হাতে তুলে দেন সাবেক ধর্ম ও পানি সম্পদ মন্ত্রী এম নাজিম উদ্দিন আল আজাদ, আন্তর্জাতিক অপরাধ তদন্ত সংস্থার উপ পুলিশ কমিশনার কবি নুরুল ইসলাম বিপিএম, বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহ আলম চুন্নু, মহাসচিব এম.এইচ আরমান চৌধুরী।
এ্যাওয়ার্ড প্রাপ্ত মুকুল হোসেন বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির নির্দেশে করোনাকালীন সময় নিজের জীবন বাজি রেখে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি। আগামীতে সকল বিপদ-আপদে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে যাবো ইনশাল্লাহ। তিনি আরো বলেন ,তৃণমূল নেতৃত্বকে এই এ্যাওয়ার্ড এর মাধ্যমে অনুপ্রেরণা দেওয়ায় ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনকে।
ডেস্ক রিপোর্ট অন্তর্বর্তী সরকারের আমলে মাজারে হামলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে বিবেচনার সুযোগ নেই বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। ঢাকার ঐতিহ্যবাহী শাহ আলীর মাজারে হামলার ঘট ...
স্টাফ রিপোর্টার: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার, ১৬ মে ২০২৬ রাত সাড়ে ৮টার দিকে মোহাম্ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়ার ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সরকার রাষ্ট্র ও সমাজকে নতুনভাবে মেরামত কর ...
স্টাফ রিপোর্টার: ‘কুমিল্লা’ নামেই বিভাগ হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “কুমিল্লা নামে বিভাগ হওয়াটা যদি এই অঞ্চলের জনগণের দাবি হয়ে থাকে, ইনশাল্লাহ সেটির বাস্তবায়ন হবে। ব ...
সব মন্তব্য
No Comments