কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পর্যটন কেন্দ্র কুয়াকাটায় উত্তাল সমুদ্রে গোসল করতে নেমে মো.সামাদ সিদ্দিক পারভেজ (১৭) নামের এক পর্যটক নিখোঁজ হওয়ার তিন ঘন্টা পর মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। বুধবার দুপুর আড়াই টার দিকে সৈকতের জিরো পয়েন্ট থেকে তার মৃতদেহ উদ্ধার করেন। এর আগে বেলা এগারোটায় ওই একই স্থানে গোসলে নেমে সে নিখোজ হয়। মৃত সামাদ মাগুরা সদর উপজেলার পশ্চিমবাড়ীয়ালা হাজীপুর গ্রামের আলীউল ইসলামের ছেলে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার মাগুরা থেকে সামাদ সহ ৭ জন একসঙ্গে কুয়াকাটা বেড়াতে এসে হোটেল সৈকতে ওঠেন। বুধবার বেলা এগারোটার দিকে সৈকতের জিরো পয়েন্টে বন্ধুদের সঙ্গে গোসলে নামেন। এসময় সামাদ ঢেউয়ের তোড়ে ডুবে যায়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় ক্যামেরাম্যানরা প্রায় সাড়ে তিন ঘন্টা অভিযান চালিয়ে ওই একই স্থান থেকে তার মৃতদেহ উদ্ধার করে।
কলাপাড়া ফায়ার সার্ভিসের লিডার শাহাদাৎ হোসেন বলেন, নিখোজ পর্যটককে সৈকতের জিরো পয়েন্ট থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। লাশ পুলিশের কাছে হস্থান্তর করা হয়েছে।
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মন্ডল জানান, ঘটনার পর পরই উদ্ধারে চেষ্টা অব্যাহত রয়েছে। বেলা সোয়া ২ টার দিকে তার মরদেহ সাগর থেকে উদ্ধারের পর সুরতহাল শেষে মহিপুর থানায় হন্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
মহিপুর থানার ওসি মাহমুদ হাসান বলেন, এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments