সৈয়দ আরমান জামী, বিশেষ প্রতিনিধি :“করোনা সংক্রমণ প্রতিরোধ যুদ্ধে জয়ী হতে স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই।" সামাজিক সংগঠন জনতার রংপুর ও তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস)-এর মাসুমা ব্রিগেডের সদস্যবৃন্দ ঐক্যমত পোষণ করলেন।
করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আমাদের করণীয় শীর্ষক এক ভার্চুয়াল মতবিনিময় সভায় এ মন্তব্য করে নেতৃবৃন্দ বলেন, করোনা মহামারী প্রতিরোধে দেশের সব মানুষকে ভ্যাকসিন প্রদান করতে হবে। কিন্তু এই মুহুর্তে সেটা সম্ভয় নয় বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর তাই স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জনতার রংপুর ও তৃণমূল নারী উদ্দোক্তা সোসাইটি (গ্রাসরুটস) সারাদেশে সেই কাজটি আন্তরিকতার সাথে চালিয়ে যাচ্ছে।
রবিবার (১৮ জুলাই ২০২১) বিকাল ৫টায় ঘন্টাব্যাপী অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান; তৃণমূল নারী উদ্দোক্তা সোসাইটি (গ্রাসরুটস)-এর সিইও কমরেড হিমাংশু মিত্র, তৃণমূল নারী উদ্দোক্তা সোসাইটি (গ্রাসরুটস)-এর কেন্দ্রীয় সহ-সভাপতি শাহনাজ বেগম, সাংগঠনিক সম্পাদক আবিদা সুলতানা, জনতার রংপুরের আহবায়ক ডা. সৈয়দ মামুনুর রহমান ও মনির কাফী, তৃণমূল নারী উদ্দোক্তা সোসাইটি (গ্রাসরুটস)-এর রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক তাহমিনা আহমেদ বিউটি, তৃণমূল নারী উদ্দোক্তা সোসাইটি (গ্রাসরুটস)-এর সদস্যবৃন্দ যথাক্রমে কানিজ উর্মী, মর্জিনা লাকী, ওয়াহিদা ইউসুফ ও সুমী পাল প্রমূখ।
নেতৃবৃন্দ বলেন, সারাদেশে সংক্রমণ ও মৃত্যুর মিছিল জ্যামিতিক হারে বাড়লেও এখনো মানুষ করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে বেশ উদাসীন। ফলে আগামী ঈদ পরবর্তী সময়ে দেশে করোনা মহামারী বিস্ফোরণের আশঙ্কা রয়েছে। আর তা যদি হয় তাহলে বিদ্যমান স্বাস্থ্যসেবার কাঠামো দিয়ে তা মোকাবেলা করা কঠিন হয়ে পড়বে। সুতরাং মহামারী প্রতিরোধে সকলকে শারীরিক দূরত্ব মেনে চলা, বার বার সাবান দিয়ে হাত ধোয়া ও বাইরে গেলে মাস্ক পরা জরুরি। উদ্যোক্তারা দ্রুত ভ্যাকসিনের ব্যবস্থা করে দেশের ব্যাপক জনগোষ্ঠীকে ভ্যাকসিনের আওতায় আনার দাবি জানান।
স্টাফ রিপোর্টার: ‘কুমিল্লা’ নামেই বিভাগ হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “কুমিল্লা নামে বিভাগ হওয়াটা যদি এই অঞ্চলের জনগণের দাবি হয়ে থাকে, ইনশাল্লাহ সেটির বাস্তবায়ন হবে। ব ...
ডেস্ক রিপোর্ট: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘচুাপটি একই এলাকায় অবস্থান করছে। অপর একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে। ঈদযাত্রার চতুর্থ দিনের টিকিট হিসেবে আজ শনিবার ২৬ মে’র আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হচ্ছে। বাংলাদেশ রেলওয়ে এবার যাত্রী ...
স্টাফ রিপোর্টার: হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর দায়ে সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহানের বিচারের দাবিতে ফুঁসে উঠছে দেশের সব পেশার মানুষ। সকল বাধা উপেক ...
সব মন্তব্য
No Comments