হবিগঞ্জ প্রতিনিধি: পরিষ্কার–পরিচ্ছন্নতার মাধ্যমে পর্যটনবান্ধব সাতছড়ি গড়ার লক্ষ্যে ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা ক্যাম্পেইন’ কর্মসূচি করা হয়েছে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এই কর্মসূচির আয়োজন করে।
“পর্যটনে তারুণ্যের উৎসব–২০২৫” উপলক্ষে দেশের বিভিন্ন পর্যটন এলাকায় সচেতনতা বৃদ্ধি করতে সারাদেশে বিশেষ এই ক্যাম্পেইনের অংশ হিসেবে আজ ০৭ নভেম্বর (শুক্রবার) হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে ব্যতিক্রমধর্মী এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
সাতছড়ি জাতীয় উদ্যানের জীব-বৈচিত্র দেখার জন্য প্রতিদিন উল্লেখ সংখ্যক পর্যটক আসেন। এখানকার পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং স্থানীয় জনগণকে সচেতন করার লক্ষ্যেই এই কর্মসূচি করা হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এর প্রধান নির্বাহী (অতিরিক্ত সচিব) জনাব নুজহাত ইয়াসমীন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপ-পরিচালক (জনসংযোগ) জনাব মো: বুরহান উদ্দিন, সহকারী বন নিয়ন্ত্রক জনাব জামিল আহমেদ খান, পরিবেশ সংগঠক তোফাজ্জল সোহেল, বন কর্মকর্তা মাহমুদুর রহমান প্রমুখ।
এই ক্যাম্পেইনে ১৮–৩৫ বছর বয়সী প্রায় ৪০ জন স্থানীয় তরুণ স্বেচ্ছাসেবক, শিক্ষার্থী ও পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এসময় টেকসই পর্যটন গন্তব্য গঠন, বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং সিংগেল ইউজ প্লাস্টিক ব্যবহার পরিহারের বিষয়ে তরুণদের ধারণা প্রদান করা হয়। পাশাপাশি একটি স্বেচ্ছাসেবী গ্রুপ গঠন করা হবে, যারা ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম চালিয়ে যাবে।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ড জানায়, পরিষ্কার পরিবেশ শুধু পর্যটকদের স্বাচ্ছন্দ্যই বাড়াবে না বরং আন্তর্জাতিক অঙ্গনে সাতছড়ির ইতিবাচক ভাবমূর্তিকে আরও সুদৃঢ় করবে।
রাজু ভূঁইয়া সুনামগঞ্জ প্রতিনিধি : শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি, পুলিশিং বাড়ী বাড়ী নিরাপদ সমাজ গড়ি, কমিউনিটি পুলিশিং এর মুলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা ...
বরিশাল অফিস: ভোলায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক করেছে কোস্ট গার্ড।শুক্রবার ১৫ মে ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি বলেন, ভোলার ...
নারায়নগঞ্জ প্রতিনিধি: সোনারগাঁয়ে ঐতিহ্যবাহী পঙ্খিরাজ নদী পুনঃখনন ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছে ‘সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার পানাম ...
রাহাদ সুমন ,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ডিবি ও থানা পুলিশের মাদকবিরোধী পৃথক বিশেষ অভিযানে কাওছার ও মেহেদী হাসান হীরা নামের দুই মাদক কারবারিকে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। ব ...
সব মন্তব্য
No Comments