মো.পাভেল ইসলাম রাজশাহী: রাজশাহীর পুঠিয়ার ধোপাপাড়ায় সোনালী এজেন্ট ব্যাংকিং আউটলেটের এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার ধোপাপাড়া বাজারে আমেনা টেড্রার্সের মাধ্যমে এই আউটলেটের উদ্বোধন করা হয়।
অনুুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক লিঃ এর রাজশাহী জেনারেল ম্যানেজারস অফিসের জেনারেল ম্যানেজার মীর হাসান মোহাঃ জাহিদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল অফিসের জেনারেল ম্যানেজার সৈয়দ মোঃ তৌহিদুল হক।
সভাপতিত্ব করেন পুঠিয়া শাখার ম্যানেজার (এসপিও) জয়ন্ত কুমার সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র প্রিন্সিপাল অফিসার জাহেদুল ইসলাম। অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক, জনপ্রতিনিধি ও ব্যাবসায়ী গণ উপস্থিত ছিলেন।
রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার ধোপাপাড়া বাজারে আমেনা টেড্রার্সের মালিক আয়েন উদ্দিনের মাধ্যমে অত্র অঞ্চলে সোনালী ব্যাংকের প্রথম এজেন্ট ব্যাংকিং আউটলেটের কার্যক্রম শুরু করা হয়।
ডেস্ক রিপোর্ট: শিক্ষা ও ফুটবলে শিশু-কিশোরদের অংশগ্রহণ বাড়াতে যৌথভাবে নতুন সামাজিক যোগাযোগমাধ্যম চ্যালেঞ্জ চালু করেছে মেটলাইফ ও গ্লোবাল সিটিজেন।‘ফুটওয়ার্ক ফর ফিউচার্স’ নামের এই উদ্যোগের আওতায় বিশ্বের ...
ডেস্ক রিপোর্ট: দেশের ক্রমবর্ধমান সৌরশক্তি খাতের সম্ভাবনা এবং ব্যবসায়িক কৌশল সম্পর্কে কর্মীদের ধারণা আরও সমৃদ্ধ করতে ‘সোলার বিজনেস স্ট্র্যাটেজিস ইন বাংলাদেশ মার্কেট’ শীর্ষক একটি প্রশিক্ষণ সেশনের আয়োজন ...
স্টাফ রিপোর্টার: কোরবানি ঈদকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এবছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম গত বছরের তুলনায় ২ টাকা বাড়ানো হয়েছে।এবছর ঢাকায় গরুর প্ ...
স্টাফ রিপোর্টার: কয়েক দফা পেছানোর পর অবশেষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প। প্রথম ধাপে প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩৩ হাজার ৪৭৪ কোটি ৪৫ লাখ টাকা।ব ...
সব মন্তব্য
No Comments