স্টাফ রিপোর্টার: আজ ১০ এপ্রিল, বাংলাদেশের ইতিহাসে এক গৌরবময় দিন। ১৯৭১ সালের এই দিনে আনুষ্ঠানিকভাবে গঠিত হয় স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার, যা ইতিহাসে মুজিবনগর সরকার গঠন নামে পরিচিত। এই সরকারই মুক্তিযুদ্ধকে সুসংগঠিত ও কার্যকরভাবে পরিচালনার জন্য একটি শক্তিশালী রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামো গড়ে তোলে।
সেদিন শেখ মুজিবুর রহমান-কে রাষ্ট্রপতি ঘোষণা করে সরকার গঠন করা হয়। তাঁর অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন সৈয়দ নজরুল ইসলাম। প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পান তাজউদ্দীন আহমদ। এছাড়া মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেন এম মনসুর আলী এবং এএইচএম কামারুজ্জামান।
সরকার গঠনের এক সপ্তাহ পর, ১৭ এপ্রিল, তৎকালীন কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আমবাগানে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। পরবর্তীতে এই স্থানটির নামকরণ করা হয় মুজিবনগর এবং এটিকে অস্থায়ী রাজধানী ঘোষণা করা হয়।
এই প্রবাসী সরকারের নেতৃত্বেই নয় মাসব্যাপী সশস্ত্র সংগ্রাম পরিচালিত হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে সরকারটি কূটনৈতিক তৎপরতা, আন্তর্জাতিক জনমত গঠন এবং প্রশাসনিক সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাদের সুদূরপ্রসারী নেতৃত্বে স্বাধীনতার সংগ্রাম এক সুসংগঠিত রূপ পায়।
দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জিত হয়। প্রায় ৩০ লাখ শহীদের আত্মত্যাগ এবং দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে বাঙালি জাতি অর্জন করে কাঙ্ক্ষিত স্বাধীনতা।
স্টাফ রিপোর্টার: হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর দায়ে সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহানের বিচারের দাবিতে ফুঁসে উঠছে দেশের সব পেশার মানুষ। সকল বাধা উপেক ...
ডেস্ক রিপোর্ট: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এছাড়া পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে ...
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম গণতান্ত্রিক শাসনব্যবস্থা, টেকসই উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা এবং বহুপাক্ষিক সহযোগিতার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গতকাল নিউইয়র ...
স্টাফ রিপাের্টার: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল, যা ‘নীল প্যানেল’ নামে পরিচিত। সভাপতি পদে বি ...
সব মন্তব্য
No Comments