পাভেল ইসলাম মিমুল রাজশাহী অফিস: রাজশাহীতে পুলিশ পরিচয়ে চাঁদা নেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় তানোর উপজেলার বাঁধাইড় ইউনিয়নের শিবপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতাররা হলেন- রাকিব হোসেন (৩০), মো. তৌহিদুল ইসলাম (২৫) ও মো. মুন্না সরকার (২৩)।
ওসি বলেন, শুক্রবার তানোর উপজেলার ২নম্বর বাঁধাইড় ইউনিয়নের শিবপুর গ্রামের দিয়ারা পাড়ায় ভুয়া পুলিশ পরিচয় দিয়ে কয়েকজন ব্যক্তি সিএনজি নিয়ে আদিবাসী গ্রামে যায়। সেখানে গিয়ে আদিবাসীদের হ্যান্ডকাফ দিয়ে গ্রেফতারের ভয় দেখিয়ে বিভিন্ন জনের কাছে থেকে আড়াই হাজার টাকা করে চাঁদা আদায় করে।
এরপর শ্রী বিশ্বনাথের কাছে আরও ১০ হাজার টাকা চাঁদা চাওয়াকে কেন্দ্র করে স্থানীয়রা তাদের আটক করে। পরবর্তীতে পুলিশ গিয়ে তাদের গ্রেফতার করে নিয়ে আসে।
ওসি আরও বলেন, গ্রেফতারদের দেহ তল্লাশি করে বিভিন্ন জনের কাছে থেকে আদায় করা টাকা ও ভুয়া অডিট কর্মকর্তার পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে তানোর থানায় মামলা করেছে। মামলার পর তাদের কারাগারে পাঠানো হয়েছে।
রাজু ভূঁইয়া সুনামগঞ্জ প্রতিনিধি : শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি, পুলিশিং বাড়ী বাড়ী নিরাপদ সমাজ গড়ি, কমিউনিটি পুলিশিং এর মুলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা ...
বরিশাল অফিস: ভোলায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক করেছে কোস্ট গার্ড।শুক্রবার ১৫ মে ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি বলেন, ভোলার ...
নারায়নগঞ্জ প্রতিনিধি: সোনারগাঁয়ে ঐতিহ্যবাহী পঙ্খিরাজ নদী পুনঃখনন ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছে ‘সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার পানাম ...
রাহাদ সুমন ,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ডিবি ও থানা পুলিশের মাদকবিরোধী পৃথক বিশেষ অভিযানে কাওছার ও মেহেদী হাসান হীরা নামের দুই মাদক কারবারিকে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। ব ...
সব মন্তব্য
No Comments