ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের কমিটি নিয়ে ফের দু'গ্রুপের মধ্যে গোলাগুলি এবং ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটেছে। শনিববার রাতে শহরের কান্দীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খোঁজ নিয়ে জানা যায়, গত বৃহস্পতিবার ছাত্রদলের কমিটি ঘোষনার প্রতিবাদে শুক্রবার বিক্ষোভ এবং নেতাদের বাড়িতে হামলা চালায় ছাত্রদলের পদ বঞ্চিত নেতা কর্মীরা। এসময় কৃষকদলের আহ্বায়ক ভিপি শামীম ও নতুন কমিটির আহ্বায়ক শাহীনসহ কয়েকজন নেতাকর্মীর বাড়িতে হামলা ও ভাংচুর করে। এরপর শহরের উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল। শনিবার রাতে ফের পদ বঞ্চিত নেতাকর্মীরা আবার তাদের বাড়িতে হামলা চালায়। এসময় তাদের পক্ষের নেতাকর্মীরা প্রতিরোধ গড়ে তুললে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে ১৫টি বিস্ফোরিত ককটেলের খোসা ও ৪ টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে। এ ঘটনায় পুলিশের এসআই শ্রীবাস বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেছেন। মামলায় জেলা কৃষকদলের আহবায়ক আবু শামীম মো.আরিফ, জেলা যুবদল সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ, জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক ফুজায়েল চৌধুরী, সাবেক সদস্য সচিব মহসিন হৃদয়সহ ৩০ জনকে নামীয় সহ ৯০/৯৫ জনকে আসামী করা হয়েছে। এরমধ্যে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। কান্দিপাড়া, টিএ রোড, পাওয়ার হাউজ রোড এলাকায় পুলিশ মোতায়েন ও টহল রয়েছে।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments