পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহী নগরীর পাঠানপাড়া লালন শাহ মুক্তমঞ্চ এলাকায় পদ্মা নদীর কাশবন থেকে দুটি শটগান ও রাবার বুলেট উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত ১টার পর অস্ত্রগুলো উদ্ধার করা হয়। এগুলো রাজশাহী মহানগর পুলিশের অস্ত্র। গত ৫ আগস্ট সরকার পতনের পর অস্ত্রগুলো লুট হয়েছিল।
পুলিশ জানিয়েছে, গতকাল রাতে পুলিশ গোপন সংবাদ পেয়ে পাঠানপাড়া লালন শাহ মুক্তমঞ্চের নিচে পদ্মা নদীতে অভিযান চালায়। পরে পদ্মার কাশবনে বস্তার ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি শটগান ও একটি রাবার বুলেট উদ্ধার করে।
নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ বলেন,পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা অস্ত্র ও রাবার বুলেট উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একটি তাঁদের থানার। তাঁদের থানার একটি অস্ত্রই লুট হয়েছিল তখন। অন্যটি অন্য কোনো থানার হবে। এ বিষয়ে বোয়ালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
পুলিশ জানিয়েছে,৫ আগস্ট সরকার পতনের পর বিকেলে রাজশাহী মহানগর পুলিশের সদর দপ্তর,রাজপাড়া থানা, বোয়ালিয়া মডেল থানা,কাশিয়াডাঙ্গা থানা,মালোপাড়া পুলিশ ফাঁড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় থানা থেকে অস্ত্র ও গোলাবারুদ লুট হয়।
রাজশাহীর পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান জানিয়েছেন,তাঁদের ১৬২টির মতো অস্ত্র লুট বা মিসিং হয়েছিল,এর মধ্যে ১৪৪টি উদ্ধার করা হয়েছে। বাকিগুলো উদ্ধারে অভিযান চলছে।
যশোর অফিস: কেশবপুর উপজেলার বসুন্দিয়া গ্রামে বিশিষ্ট কবি ও নাট্যকার বিশ্বজিৎ ঘোষের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত রবিবার গভীর রাতে ফাঁকা বাড়ির জানালার গ্রিল কেটে ও দেয়ালের একাংশ ভেঙে ভেতরে ঢোকে ...
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা উপজেলার হিরনপুর এলাকায় শিক্ষা ও মানবিক সহায়তামূলক কার্যক্রমের মাধ্যমে ইতিবাচক আলোচনায় এসেছে শাহাবুদ্দিন শিক্ষা ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি শিক্ষার ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: পিরোজপুরের স্বরূপকাঠীতে (নেছারাবাদ) নিখোঁজ হওয়ার একদিন পর নির্মল হালদার ওরফে নির্মল ওঝা (৬০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার স্ব ...
অনিক রায়, ফরিদপুর অফিস: রাজবাড়ীর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। উদ্ধার করা মাদকের আনুমানিক অবৈধ বাজারমূ ...
সব মন্তব্য
No Comments