পিরোজপুর অফিস: পিরোজপুরের কাউখালী উপজেলার চিড়াপাড়া ইউনিয়নের বিজয়নগর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে বসতঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
সোমবার (২৪ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী তানিয়া বেগমের অভিযোগ, একই এলাকার কয়েকজন ব্যক্তি তার বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও মালামাল লুটপাট করেন। তিনি জানান, ২০১৬ সালে ভূমিহীন হিসেবে সরকার থেকে কচা নদীর পাড়ে ২১ শতাংশ জমি বরাদ্দ পান এবং ২০২৩ সালে সেখানে একটি বসতঘর নির্মাণ করেন। পরবর্তীতে স্থানীয় কিছু ব্যক্তি ওই জমির মালিকানা দাবি করে তাকে উচ্ছেদের জন্য হুমকি দিয়ে আসছিল বলে তিনি দাবি করেন।
তানিয়া বেগম আরও অভিযোগ করেন, ঘটনার সময় তিনি বাড়িতে না থাকায় ওই ব্যক্তিরা তার বসতঘর ভাঙচুর করে এবং স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। অভিযোগের বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ অভিযোগ অস্বীকার করে ঘটনাটিকে ভিত্তিহীন বলে দাবি করেন। ঘটনার পর ভুক্তভোগী পরিবারের সদস্যদের কিছু সময়ের জন্য একটি বাড়িতে আটকে রাখার অভিযোগও পাওয়া গেছে। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী তানিয়া বেগম বিজয়নগর গ্রামের বাসিন্দা। তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ঘটনার আগের দিনও পরিবারের একজন সদস্যকে মারধর করা হয়েছিল। এ বিষয়ে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments