ডেস্ক রিপোর্ট: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম বাংলাদেশী হিসেবে আম্পায়ারের দ্বায়িত্ব পালন করবেন শরফুদৌলা সৈকত। আগামী ২ জু ডালাসে স্বাগতিক যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যকার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আম্পায়ার হিসেবে ম্যাচ পরিচালনা করবেন সৈকত। ম্যাচে আম্পায়ার হিসেবে আরও থাকছেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্বকাপ ম্যাচ পরিচালনারী কর্মকর্তাদের তালিকা প্রকাশ করেছেন।
গত আইসিসি ওয়ানডে বিশ্বকাপে পাঁচটি ম্যাচের দ্বায়িত্ব পালন করেছিলেন সৈকত। এছাড়া নারীদের ওয়ানডে বিশ্বকাপ এবং ২০১৮ সালে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ারের প্যানেলে ছিলেন সৈকত।
টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ারদের তালিকা: শরফুদৌলা সৈকত, ক্রিস ব্রাউন, কুমার ধর্মসেনা, স্যাম নোগাইস্কি, রিচার্ড ইলিংওয়ার্থ, ল্যাংটন রুসেরে, মাইকেল গফ, ক্রিস গ্যাফানি, আদ্রিয়ান হোল্ডস্টক, আল্লাহুদিয়েন পালেকার, রিচার্ড কোটেলব্রো,জয়ারামান মদনগোপাল, নিতিন মেনন, আহসান রাজা, রশিদ রিয়াজ, রড টাকার, অ্যালেক্স ওয়ার্ফ, জোয়েল উইলসন, পল রাইফেল ও আসিফ ইয়াকুব।
ম্যাচ রেফারি যারা: ডেভিড বুন,জেফ ক্রো, রঞ্জন মাদুগালে, অ্যান্ড্রু পাইক্রফট, রিচি রিচার্ডসন ও জাভাগাল শ্রীনাথ।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে ঢাকা আবাহনীকে ২-০ গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে বসুন্ধরা কিংস। শুক্রবার ১৫ মে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ...
রফিকুল ইসলাম সুজন: দেশের ইতিহাসে প্রথমবারের মতো পুরুষ ও নারী উভয় বিভাগে ঘরোয়া ফুটসাল লিগ শুরু হয়েছে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই লিগে দুই বিভাগেই অংশ নিচ্ ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। আজ ১৫ মে ২০২৬ ইং শুক্রবার পলটনের ব্রজেন দাস সুইমিং পুলে অনুষ্ঠিত হয় ক ...
স্টাফ রিপোর্টার: নতুন কুঁড়ির কাবাডি খেলোয়াড় মিথিলা খাতুনের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। একইসঙ্গে উন্নত চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য তার পরিবারের হাতে ...
সব মন্তব্য
No Comments