স্টাফ রিপোটার: ডামি নির্বাচনে ডামি সরকারের আমলে দ্রব্যমূল্য বৃদ্ধি ক্রমবর্ধমান খুন, ধর্ষণ, গ্যাস ও জ্বালানী সংকট এর প্রতিবাদ এবং গণতন্ত্র ও মানবাধিকার, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আহবান জানিয়ে ছাত্রদলের পক্ষ থেকে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ লিফলেট বিতরণ এবং গণসংযোগ কর্মসূচি পালন করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার বিকালে রাজধানীর পল্টন ও বিজয়নগর এলাকায় বিপনি কেন্দ্র ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন তারা।
এসময় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি কামরুজ্জামান আসাদ, মোঃ মুতাছিম বিল্লাহ, মোঃ ঝলক মিয়া, ইসামন্তাজ ইজাজ শাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক জহির রায়হান আহমেদ, খায়রুল আলম সুজন, আরিফুল ইসলাম আরিফ, আশিক আহমেদ, মৃধা মোঃ মাসুদ রানা, সহ-সাধারণ সম্পাদক শেখ মোঃ নুরুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক রিয়াজুল হাসান বাপ্পী, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি মোঃ দিনার হোসেন ভুঁইয়া, সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের ছাত্রনেতা আনোয়ারুল ইসলাম সজল, আবু বক্কর সিদ্দিক, মোহন রাজা, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের ছাত্রনেতা হাসান আল মামুন, মোহাম্মদ মারুফসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার (সাবেক মন্ত্রী) অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় সিসিইউতে রয়েছেন। জাতীয় পার্টির (একাংশ) দফ ...
স্টাফ রিপোর্টার: চাঁদাবাজি, দখলবাণিজ্য ও রাজনৈতিক প্রভাবমুক্ত ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। আজ রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) কার্যকর করার ঘোষণা দিয়েছেন রাজ্যের নবম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার ২০ মে বিকেলে নবান্নে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, ...
স্টাফ রিপোর্টার: মার্কিন যুক্তরাষ্ট্রকে সামরিক প্রয়োজনে বন্দর ও বিমানঘাঁটি ব্যবহার করতে দেওয়ার সিদ্ধান্ত বাতিল, GSOMIA ও ACSA চুক্তি স্বাক্ষর না করা এবং মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে শাহবাগে ব ...
সব মন্তব্য
No Comments