সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) তানোর : রাজশাহীর তানোরে উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের মধ্যদিয়ে আইয়ুব আলীকে সভাপতি, এস এম মিজানুর রহমানকে সহ-সভাপতি, হাবিবুর রহমান হাবিবকে সাধারণ সম্পাদক এবং আল আমিন হক পলাশকে বিনা প্রতিদ্ব›িদ্বতায় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। শনিবার (৯ নভেম্বর) তানোর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দিনব্যাপি এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী জেলা বিএনপির সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান। সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতী ইসলামীর আমীর মাওলানা আলমগীর হোসেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সাবেক সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে ও কালিগঞ্জ হাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান, তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা, উপজেলা যুবদলের আহবায়ক গোলাম মোত্তুজা, সদস্য সচিব শরিফ উদ্দিন মুন্সি, উপজেলা জামায়াতী ইসলামীর সাধারণ সম্পাদক আক্কাস আলী, তানোর পৌর জামায়াতে ইসলামীর আমীর আবুল কালাম আজাদ, মুন্ডুমালা পৌর জামায়াতে ইসলামীর আমীর আনিসুর রহমান সহ অনেকে।
সম্মেলনে শিক্ষা জাতীয়করণসহ বিভিন্ন দাবি আদায়ে শিক্ষক সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দেন বক্তারা। এসময়ে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও উপজেলা জামায়াতী ইসলামীর নেতৃবৃন্দ ছাড়াও উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা উপজেলার হিরনপুর এলাকায় শিক্ষা ও মানবিক সহায়তামূলক কার্যক্রমের মাধ্যমে ইতিবাচক আলোচনায় এসেছে শাহাবুদ্দিন শিক্ষা ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি শিক্ষার ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: পিরোজপুরের স্বরূপকাঠীতে (নেছারাবাদ) নিখোঁজ হওয়ার একদিন পর নির্মল হালদার ওরফে নির্মল ওঝা (৬০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার স্ব ...
অনিক রায়, ফরিদপুর অফিস: রাজবাড়ীর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। উদ্ধার করা মাদকের আনুমানিক অবৈধ বাজারমূ ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সব মন্তব্য
No Comments