কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় আকস্মিক কাল বৈশাখী ঝড়ে ৪ টি বসতঘর পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। এছাড়া আরও ৬ টি ঘর আংশিক ক্ষতিগ্রস্থ হয়। এসময় বেশ কিছু গাছপালা উপড়ে পড়ে। ছিড়ে যায় টাওয়ার থেকে ৩৩ কেভি লাইনের মুল তার। ফলে সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে বিদুৎ ব্যাবস্থা। সোমবার রাত ৯ টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের লস্করপুর গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে ক্ষতিগ্রস্থ ওইসব পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে বসবাস করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আকস্মিক কাল বৈশাখী ঝড়ে ওই ইউনিয়নের বেড়িবাঁধের বাইরে বসবাসকারী সত্তার মোল্লার বসতঘর, নেছার ফকিরের বসতঘর, সোবহান মোল্লার বসতঘর ও শহীদ মোল্লার বসতঘর পুরোপুরি বিধ্বস্ত হয়। এছাড়া এসময় অন্তত আরও ৬ টি বসতর ঘর আংশিক ক্ষতিগ্রস্থ হয়।
নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবুল মিয়া জানান, বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরী করে আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে তিনি সাংবাদিকদের জানান।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments