ডেস্ক রিপোর্ট: দেশের সব মাধ্যমিক বিদ্যালয়ে নিজ ব্যবস্থাপনায় শহীদ মিনার নির্মাণের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
বৃহস্পতিবার (১১ মে) সংস্থাটির সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের যেসব মাধ্যমিক বিদ্যালয়ে শহীদ মিনার নেই, সেসব মাধ্যমিক বিদ্যালয়ে অবিলম্বে স্ব স্ব ব্যবস্থাপনায় শহীদ মিনার নির্মাণ করে তার (শহীদ মিনার) ছবিসহ তথ্যসংশ্লিষ্ট আঞ্চলিক উপ-পরিচালকের মাধ্যমে দপ্তরে প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
তথ্য অনুযায়ী, সারাদেশে অন্তত ১৫ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শহীদ মিনার নেই। আর ঢাকা জেলাতেই শুধু ৩৫০। অতীতে বিভিন্ন সময় উচ্চ আদালত থেকে এ বিষয়ে নির্দেশনা দিলেও বাস্তবায়ন হয়নি।
ইত্তেফাক
ডেস্ক রিপোর্ট: আজ ১১ জ্যৈষ্ঠ, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী। দিবসটি উপলক্ষে দেশজুড়ে সরকারি-বেসরকারি পর্যায়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি ও আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে জাতীয় সংসদ ভবনে ‘নবায ...
ডেস্ক রিপোর্ট: পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশটি পশ্চিম বঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান রয়েছে। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।এতে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার মামলার বিচার আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ...
সব মন্তব্য
No Comments