রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকারের অপরাধে বাদশা নামের এক জেলেকে ভ্রাম্যমান আদালতে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জব্দকৃত নৌকা, ব্যাটারি ও ইলেকট্রিক সরঞ্জাম ৪ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়। সোমবার (১ সেপ্টেম্বর) বিকালে উপজেলার সন্ধ্যা নদীর সৈয়দকাঠি ইউনিয়নের দিদিহার গ্রামের চরে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার করার সময় স্থানীয়রা অসাধু জেলে বাদশাকে আটক করেন। তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের
খেজুরবাড়ি গ্রামের নুরু বেপারীর ছেলে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ বায়েজিদুর রহমান ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমান আদালতে জেলে বাদশাকে ৫ হাজার টাকা জরিমানা এবং জব্দকৃত নৌকা, ব্যাটারি ও ইলেকট্রিক সরঞ্জামাদী নিলামে ৪ হাজার টাকায় বিক্রি করেন।
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা নিলুফার ইয়াসমিন রজনী, মেরিন ফিশারিজ অফিসার প্রতুল জোদ্দার, মেরিন ফিশারিজ সহকারী হুমায়ুন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments