স্টাফ রিপোর্টার: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, আমাদের দায়িত্ব হলো সমস্যা জানা ও প্রয়োজনীয় সংশোধন করা। ICAO’র নিয়ম আমরা অন্ধভাবে অনুকরণ করতে চাই না। একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে আমাদের নিজস্ব আইন থাকা উচিত, তবে আন্তর্জাতিক বাধ্যবাধকতাও মানতে হবে। আমাদের উদ্দেশ্য হলো এমন একটি কার্যকর ও ভারসাম্যপূর্ণ সিভিল এভিয়েশন ব্যবস্থা গড়ে তোলা যেখানে নীতিমালা থাকবে, তবে তা যেন অকার্যকর না হয়।
আজ ঢাকায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বেসরকারি এয়ারলাইন্স খাতের উন্নয়নের কর্মপন্থা নির্ধারণের বিষয়ে অংশীজনদের সভায় উপদেষ্টা এসব কথা বলেন।
উপদেষ্টা আরো জানান, সকল চার্জ পুনর্নির্ধারণের কাজ চলমান রয়েছে। পাশাপাশি তিনি শীঘ্রই তা বাস্তবায়নের আশ্বাস দেন। সভায় Novoair-এর ফ্লাইট পুনরায় চালু করায় তাদের অভিনন্দন জানান।
সভায় বেসরকারি এয়ারলাইন্সগুলোর বর্তমান চ্যালেঞ্জ, নীতিগত সমর্থনের অভাব, বিমানের যন্ত্রাংশে আরোপিত শুল্ক পুনর্বিবেচনার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারীরা এ উদ্যোগ গ্রহণের জন্য উপদেষ্টাকে আন্তরিক ধন্যবাদ জানান এবং নীতিমালায় প্রয়োজনীয় সংস্কারের দাবি তুলে ধরেন। এছাড়াও বেসরকারি অংশীজনরা দীর্ঘদিন ধরে Civil Aviation Rules (CAR) 84-এর Rule 190 সংশোধনের দাবি করে আসছে বলেও জানান। তারা সম্মিলিতভাবে একটি খসড়া নীতিমালা প্রণয়নের প্রস্তাব দেন।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান বলেন, সিভিল এভিয়েশনের বিভিন্ন বিষয় নিয়ে ইতোমধ্যে একটি বিশেষ কমিটি গঠিত হয়েছে, যারা এই সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে।
এ সময় অন্যান্যের মধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও বিভিন্ন বেসরকারি এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম অফিস: চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই কর্মকর্তার নাম নরেন ধর।মঙ্গলবার, ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে নগরীর খুলশী এলাকায় সহকারী হাইকমিশ ...
স্টাফ রিপোর্টার: মঙ্গলবার, ১৯ মে সন্ধ্যায় এক প্রজ্ঞাপনের মাধ্যমে সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করেছে আইন মন্ত্রণালয়। একই সঙ্গে সচিবালয়ে কর্মরত সব বিচারককে আইন মন্ত্রণালয় ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেন, সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব। দেশ ও সমাজের নানা স্তরের অসমতা দূর করতে অল পার্টি ককাস ক ...
স্টাফ রিপোর্টার: দেশীয় শ্রমঘন বিড়ি শিল্প রক্ষায় বিড়িতে শুল্ক বৃদ্ধি না করাসহ পাঁচ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। সকাল ১০ টায় এ মানববন ...
সব মন্তব্য
No Comments