মো.পাভেল ইসলাম রাজশাহী: ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজে শিক্ষকদের মারধরের প্রতিবাদে রাজশাহীতে কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
রোববার নগরীর বিভিন্ন সরকারি কলেজে এ কর্মসূচি পালিত হয়। বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সংশ্লিষ্ট কলেজ ইউনিট এ কর্মসূচির আয়োজন করে।
বেলা ১১টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী রাজশাহী কলেজের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষকেরা। এ সময় গফরগাঁও কলেজে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের শিক্ষকদের মারধরের তীব্র প্রতিবাদ জানানো হয়। এ ঘটনা যেন আর না ঘটে সে জন্য শিক্ষকেরা জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ ও বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কলেজ ইউনিটের সভাপতি মোহা. আবদুল খালেক। অন্যদের বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক আবদুল মতিন, জেলা কমিটির সেক্রেটারী আনিসুজ্জামান মানিক প্রমুখ।
রাজশাহী সরকারি মহিলা কলেজ, রাজশাহী সরকারি সিটি কলেজ, রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজসহ জেলা ও মহানগরের অন্যান্য সরকারি কলেজগুলোতেও এ কর্মসূচি পালিত হয়েছে।
অনার্স ও এইচএসসি পরীক্ষার ফরম পূরণের ফি কমানোর দাবিতে গত ৮ জুন গফরগাঁও সরকারি কলেজে শিক্ষকদের ওপর হামলার অভিযোগ ওঠে। কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে এই অভিযোগ। তবে ছাত্রলীগ হামলার অভিযোগ অস্বীকার করেছে।
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহার ছুটি দীর্ঘ করতে ২৩ মে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করেছে সরকার। বৃহস্পতিবার ১৪ মে মন্ত্রিপরিষদ সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। ওই দিন সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাস ...
ডেস্ক রিপোর্ট: দেশের বিভিন্ন অঞ্চলে আজ ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। একই সঙ্গে ১১ জেলায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থ ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা শেষে কর্মস্থলমুখী যাত্রীদের সুবিধায় আন্তঃনগর ট্রেনের ফিরতি টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ বৃহস্পতিবার ২১ মে বিক্রি হচ্ছে আগামী ৩১ মে যাত ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের পাসপোর্টে আবারও ‘This passport is valid for all countries of the world except Israel’ শর্তটি যুক্ত হচ্ছে। একই সঙ্গে পাসপোর্টের অভ্যন্তরীণ পাতা থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ...
সব মন্তব্য
No Comments