ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তরবঙ্গ চাকরিজীবী কল্যাণ পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠান ১১ এপ্রিল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উচাকপ-এর সভাপতি মো. সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. শাহজাহান মাহমুদ; সোনালী ব্যাংক লিমিটেডের সিইও ও ব্যাবস্থাপনা পরিচালক মো. আতাউর রহমান প্রধান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুল মান্নান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ উচাকপ-এর ওয়েবসাইট (www.dunbec.org) উদ্বোধন করেন। উচাকপ-এর সাধারণ সম্পাদক এ কে এম আফতাবুজ্জামান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।
রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন, এমপি প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তরবঙ্গের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের আন্তরিক শুভেচ্ছা জানান। ভৌগলিক কারণে উত্তরবঙ্গ বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে থাকলেও বর্তমান সরকারের নানা উদ্যোগ ও পরিকল্পনার মাধ্যমে এই পিছিয়ে পরা জনগোষ্ঠী কাধে কাধ মিলিয়ে এখন দেশের শিক্ষা, অর্থনীতিসহ সকল উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উত্তরবঙ্গের সকলকে ঐক্যবদ্ধ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে আরও এগিয়ে নেয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত উত্তরবঙ্গের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমকর্মী ইফতার মাহফিলে অংশ নেন। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেছেন, পরিবর্তিত বিশ্বব্যবস্থায় জবাবদিহিতাবিহীন নিরাপত্তা কখনো বিশ্বের স্থিতিশীলতা আনতে পারে না। তিনি বলেন, প্রযুক্তি ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজে ...
স্টাফ রিপোর্টার: ঢাকাকে নিরাপদ ও সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে অপরাধ, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের “জিরো টলারেন্স” নীতি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উ ...
চট্টগ্রাম অফিস: চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই কর্মকর্তার নাম নরেন ধর।মঙ্গলবার, ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে নগরীর খুলশী এলাকায় সহকারী হাইকমিশ ...
সব মন্তব্য
No Comments