ডেস্ক রিপোর্ট: সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি বজলুর রশীদ ফিরোজ ও সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস আজ ১২ এপ্রিল ২০২৫ সংবাদপত্রে দেয়া এক যুক্ত বিবৃতিতে চলতি বোরো মৌসুমে সাড়ে ১৭ লাখ টন ধান-চাল ক্রয়ের সরকারি সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করে বলেন, এটা কৃষকের সাথে সরকারের নির্মম প্রহসন ছাড়া আর কিছু নয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, এ বছর সরকারের কৃষি বিভাগ চলতি বোরো মৌসুমে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ কোটি টন এবং সেখান থেকে ২ কোটি টন চাল পাওয়ার কথা। অথচ সরকার ধান-চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মাত্র সাড়ে ১৭ লাখ টন। এর মধ্যে সাড়ে ৩ লাখ টন ধান এবং ১৪ লাখ টন সিদ্ধ চাল।
নেতৃবৃন্দ বলেন, আমাদের সংগঠন কৃষক ফ্রন্টের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছি যে কৃষক ধান উৎপাদন করে, তারা চাল উৎপাদন করেনা। ধান থেকে চাল তৈরি করে চাতাল ও মিল মালিকরা। ফলে ধান কম কিনে চাল বেশি ক্রয় করার মধ্য দিয়ে সরকার কৃষককে বঞ্চিত করে চাতাল ও চাল কল মালিক সিন্ডিকেটকেই পৃষ্ঠপোষকতা করছে।
নেতৃবৃন্দ ধান-চাল ক্রয়ের এই সিদ্ধান্তের মাধ্যমে গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকারও যে অতীতের ফ্যাসিবাদী সরকারের দৃষ্টিভঙ্গিতেই পরিচালিত হচ্ছে তা স্পষ্ট বুঝা যাচ্ছে।
বিবৃতিতে বলা হয়, এ ছাড়া ৩ কোটি টন ধানের মধ্যে মাত্র সাড়ে ৩ লাখ টন ধান ক্রয়ের সিদ্ধান্ত কোন মতেই কৃষকের স্বার্থ রক্ষা হবে না। আমরা দীর্ঘদিন ধরে এও দাবি করছি যে অন্তত পক্ষে উৎপাদিত ধানের ৪ ভাগের ১ ভাগ অর্থাৎ ৩ কোটি টন হলে ৭৫ লাখ টন ধান প্রতি ইউনিয়নে ক্রয় কেন্দ্র খুলে সরকারিভাবে উৎপাদক কৃষকের কাছ থেকে কিনতে হবে। আর ধানের পরিমাণ বাড়িয়ে চালের পরিমাণ কমাতে হবে।
নেতৃবৃন্দ চলতি বোরো মৌসুম থেকেই কমপক্ষে ৫০ লক্ষ টন ধান ক্রয় করা এবং সরকারি গুদামের ধারণ ক্ষমতাও ২১ লক্ষ থেকে বাড়িয়ে ৫০ লক্ষ টন করার দাবি জানান।
চট্টগ্রাম অফিস: চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই কর্মকর্তার নাম নরেন ধর।মঙ্গলবার, ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে নগরীর খুলশী এলাকায় সহকারী হাইকমিশ ...
স্টাফ রিপোর্টার: মঙ্গলবার, ১৯ মে সন্ধ্যায় এক প্রজ্ঞাপনের মাধ্যমে সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করেছে আইন মন্ত্রণালয়। একই সঙ্গে সচিবালয়ে কর্মরত সব বিচারককে আইন মন্ত্রণালয় ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেন, সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব। দেশ ও সমাজের নানা স্তরের অসমতা দূর করতে অল পার্টি ককাস ক ...
স্টাফ রিপোর্টার: দেশীয় শ্রমঘন বিড়ি শিল্প রক্ষায় বিড়িতে শুল্ক বৃদ্ধি না করাসহ পাঁচ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। সকাল ১০ টায় এ মানববন ...
সব মন্তব্য
No Comments