কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় আগুনে পুড়ে গেছে ভ্যান চালক মিলনের বসতঘর। বুধবার রাত আটটায় পৌর শহেরর সুবজবাগ এলাকার এ অগ্নিকান্ডে ঘটনা ঘটে। এসময় আগুনের লেলিহান শিখায় তার ঘরের তিনের দুই অংশ পুড়ে যায়। তবে বিদ্যুৎ শর্ট সার্কিট থেকেই এ আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ক্ষতিগ্রস্থ মিলন জানায়, তিনি সন্ধ্যার দিকে ভ্যান নিয়ে কাজের সন্ধানে বাজারে বের হন। পরে তার স্ত্রী ও কন্যা সন্তানও ঘরে তালা মেরে এক প্রতিবেশির বাড়িতে যান। এর কিছুক্ষন পরেই আগুনের সূত্রপাত ঘটে। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস একটি টিম পৌছে আগুন নিয়ন্ত্রন আনে। তিনি আরও জানান, তার ঘরের অর্ধেকের বেশি পুড়ে গেছে। মেরামত করা যাবেনা। পুরো ঘর ভেঙে নতুন করে গড়ে তুলতে হবে। কিভাবে নতুন ঘর তুলবেন সেটা নিয়ে তিনি চিন্তিত হয়ে পরেছেন।
কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের লিডার আতিয়ার রহমান বলেন, বিদ্যুতের সর্ট সার্কিট থেকেই এ আগুনের সূত্রপাত ঘটেছে। আমরা পৌছানোর আগেই স্থানীয় জনগন আগুন নিয়ন্ত্রনে আনে।
চট্টগ্রাম অফিস: চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই কর্মকর্তার নাম নরেন ধর।মঙ্গলবার, ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে নগরীর খুলশী এলাকায় সহকারী হাইকমিশ ...
স্টাফ রিপোর্টার: মঙ্গলবার, ১৯ মে সন্ধ্যায় এক প্রজ্ঞাপনের মাধ্যমে সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করেছে আইন মন্ত্রণালয়। একই সঙ্গে সচিবালয়ে কর্মরত সব বিচারককে আইন মন্ত্রণালয় ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেন, সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব। দেশ ও সমাজের নানা স্তরের অসমতা দূর করতে অল পার্টি ককাস ক ...
স্টাফ রিপোর্টার: দেশীয় শ্রমঘন বিড়ি শিল্প রক্ষায় বিড়িতে শুল্ক বৃদ্ধি না করাসহ পাঁচ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। সকাল ১০ টায় এ মানববন ...
সব মন্তব্য
No Comments