কামরুজ্জামান শাহীন, ভোলা: বোরহানউদ্দিনে অস্ত্রসহ দুই জলডাকাতকে আটক করেছে কোস্টগার্ডের সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ৩টি দেশীয় পিস্তল, ৪টি রামদা, ৩টি করাত, ৫টি দা, ১টি কুড়াল, ১টি বাইনোকুলার ও অস্ত্র তৈরির সরঞ্জাম এবং ডাকাতির কাজে ব্যবহৃত দুটি ইঞ্জিনচালিত ট্রলার উদ্ধার করা হয়েছে। বুধবার (১৮ আগস্ট) ভোরে উপজেলার গঙ্গাপুর লঞ্চঘাট এলাকার তেঁতুলিয়া নদী থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- ভোলার দৌলতখান উপজেলার পশ্চিম জয়নগর ইউনিয়নের জালু ঢ়াড়ীর ছেলে মো. হাসান ও একই এলাকার বাসিন্দা ও মহসিনের ছেলে মো. রাকিব।
কোস্টগার্ড দক্ষিণ জোনের লে. বিএন মিডিয়া কর্মকর্তা এসএম তাহসিন রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গঙ্গাপুর লঞ্চঘাট এলাকার তেঁতুলিয়া নদীতে অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে ভোলার জলডাকাত মহসিন বাহিনীর দুই সদস্যকে অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ আটক করা হয়।
তিনি আরও বলেন, আটককৃত জলডাকাতদের আইনি প্রক্রিয়া শেষে বোরহানউদ্দিন থানায় হস্থান্তর করা হয়েছে।
বোরহানউদ্দিন থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, তাদের নামে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। আগামীদিন বৃহস্পতিবার সকালে তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।
ডেস্ক রিপোর্ট অন্তর্বর্তী সরকারের আমলে মাজারে হামলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে বিবেচনার সুযোগ নেই বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। ঢাকার ঐতিহ্যবাহী শাহ আলীর মাজারে হামলার ঘট ...
স্টাফ রিপোর্টার: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার, ১৬ মে ২০২৬ রাত সাড়ে ৮টার দিকে মোহাম্ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়ার ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সরকার রাষ্ট্র ও সমাজকে নতুনভাবে মেরামত কর ...
স্টাফ রিপোর্টার: ‘কুমিল্লা’ নামেই বিভাগ হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “কুমিল্লা নামে বিভাগ হওয়াটা যদি এই অঞ্চলের জনগণের দাবি হয়ে থাকে, ইনশাল্লাহ সেটির বাস্তবায়ন হবে। ব ...
সব মন্তব্য
No Comments