ডেস্ক রিপোর্ট: খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী তালুকদার আব্দুল খালেক। বরিশাল সিটি করপোরেশনের আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীকে আবুল খায়ের আব্দুল্লাহ খোকন নির্বাচিত হয়েছেন।
খুলনা সিটিতে খালেক সব কেন্দ্রের ভোট গণনা শেষে তিনি পেয়েছেন ১লাখ ৫৪ হাজার ৮২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী আব্দুল আউয়াল পেয়েছেন ৬০ হাজার ৬৪ ভোট।
সোমবার (১২ জুন) মোট ২৮৯ কেন্দ্রের বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে খুলনা সিটিতে তৃতীয় মেয়াদে মেয়র হলেন তালুকদার আব্দুল খালেক।
এবার খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে ৫ জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ১২৬টি কেন্দ্রের মধ্যে ১০৮ কেন্দ্রের মধ্যে আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ নৌকা প্রতীকে পেয়েছেন ৭৫ হাজার ৮৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মো. ফয়জুল করীম পেয়েছেন ২৯ হাজার ৫৫১ ভোট।
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ৭ জন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আজ দুই সিটির নির্বাচন শেষে ইসলামী আন্দোলন সংবাদ সম্মেলনে নেতাকর্মীদের উপর হামলা ও অনিয়মের অভিযোগ করেন। এবং সিলেট ও রাজশাহী সিটি করপোরেশনের নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উদযাপন করতে আজ সোমবার ২৫ মে থেকে শুরু হয়েছে টানা ৭ দিনের সরকারি ছুটি। আগামী ৩১ মে পর্যন্ত ছুটি চলবে এবং ১ জুন রবিবার থেকে অফিস-আদালত খুলবে। গতকাল রবিবার ২৪ মে ছিল সর ...
ডেস্ক রিপোর্ট: আজ ১১ জ্যৈষ্ঠ, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী। দিবসটি উপলক্ষে দেশজুড়ে সরকারি-বেসরকারি পর্যায়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি ও আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে জাতীয় সংসদ ভবনে ‘নবায ...
ডেস্ক রিপোর্ট: পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশটি পশ্চিম বঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান রয়েছে। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।এতে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট ...
সব মন্তব্য
No Comments