উজিরপুর ( বরিশাল) প্রতিনিধিঃ "ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের উজিরপুরে পালিত হয়েছে ৫ম জাতীয় ভোটার দিবস। বৃহস্পতিবার বেলা ১১ টায় ভোটার দিবস ২০২৩ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি উপজেলার পরিষদের সামনের প্রধান সড়ক প্রদক্ষিন করে পরিষদের সভা কক্ষে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা পরিষদের সভা কক্ষে আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার ভূমি শেখ মোঃ আলাউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারি, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ তেলায়েত হোসেন, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী শীল, জেলা পরিষদের সদস্য অশোক কুমার হাওলাদার, সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার আক্রাম হোসেন প্রমুখ। সভা শেষে উপজেলা নির্বাচন অফিসে নতুন ২০ জনকে ভোটার হালনাগাদ করা হয়েছে।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments