জাকির হোসেন আজাদী: নতুন প্রজন্মের প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী নিশি শ্রাবণী বেশ কয়েক বছর ধরে আমাদের সঙ্গীতাঙ্গনে আলো ছড়াচ্ছেন। তিনি টেলিভিশন ও স্টেজ শোতে অসাধারণ গান পরিবেশনের মাধ্যমে দর্শক শ্রোতাদের মনে ইতিমধ্যে যায়গা করে নিয়েছেন। এবার তিনি নিয়ে আসছেন "ভালোবাসার রঙ মাখো" শিরোনামে একটি অসাধারণ গান।
এই বিষয়ে শিল্পী নিশির সঙ্গে কথা হয়। তিনি বলেন, " ভালোবাসার রঙ মাখো" আমার নতুন একটি মৌলিক গান। গানটি নিয়ে আমি খুব আশাবাদী। আমার জীবনের সেরা কাজ হয়েছে এটি।
এই অসাধারণ গানটি গীতিকার- আহসান কবির সুরকার- প্লাবন কোরেশী। সংগীতায়োজন : শামীম মাহমুদ। কণ্ঠশিল্পী নিশি শ্রাবণী। প্রযোজনা- উর্বশী ফোরাম।
গানটি শুনতে চোখ রাখুন উর্বসি ফোরাম গানের সিড়ি এর ফেইসবুক এবং ইউটিউব চ্যানেলে…!
গানটির লিরিক্স :
ভালোবাসার রঙটা মাখো
নিজেরও মনটা আঁকো
স্বার্থের ধন্দে পড়ো না…
ভালোবাসার নামে কাউকে ‘ইউজ’ কোরো না
ভালোবাসা হবার পরে ‘বিট্রে' করো না
ভালোবাসার ধর্ম জ্বালা
জীবনভর মর্ম পালা
ভালোবেসেই তবু মরো না..
ভালোবাসার নামে কাউকে ‘ইউজ’ কোরো না
ভালোবাসা হবার পরে ‘বিট্রে' করো না
উঠে যাবার খোঁজো সিড়ি
কে হবে বসার পিড়ি?
স্বার্থ নিয়ে প্রেমে পড়ো না..
ভালোবাসার নামে কাউকে ‘ইউজ’ কোরো না
ভালোবাসা হবার পরে ‘বিট্রে' করো না…
ন্যাড়া পাগল কবির বলে
চোখের জলে আগুন জ্বলে?
ভেজা চোখে দুঃখ গড়ো না…
ভালোবাসার নামে কাউকে ‘ইউজ’ কোরো না
ভালোবাসার হবার পরে ‘বিট্রে' করো না
গীতিকার ও সুরকার- আহসান কবির
কণ্ঠশিল্পী: নিশি শ্রাবণী
মিউজিক: শামীম মাহমুদ
ডেস্ক রিপোর্ট: ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। অভিনয় ও সৌন্দর্য দিয়ে মাতিয়ে রেখেছেন বছরের পর বছর। এক সময়ের ব্যস্ত এই নায়িকা এখন অভিনয় থেকে অনেক দূরে। বিরতি দিয়ে মাঝে তিনটি সিনেমা ...
ডেস্ক রিপোর্ট: গত ১১ মে, সোমবার আনুমানিক রাত দশটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বাচসাস-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশের বি ...
স্টাফ রিপোর্টার: ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের বিষয়ে মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত অভিযোগ উত্থাপন করেছেন যে, তিনি একটি একক নাটকে অভিনয়ের উদ্দেশ্যে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হন ...
ডেস্ক রিপোর্ট বরেণ্য নাট্যকার, নির্দেশক ও অভিনেতা ‘মঞ্চসারথি’ আতাউর রহমান সোমবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ ...
সব মন্তব্য
No Comments