স্টাফ রিপোটার: বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ঢাকার রাজবাড়ীতে অবস্থিত অ্যাক্রোবেটিক প্রশিক্ষণ কেন্দ্রে নিয়মিতভাবে অ্যাক্রোবেটিক দল প্রশিক্ষণ গ্রহণ ও বিভিন্ন স্থানে প্রদর্শনী করে চলেছে। ১৯৯৪ সালে ‘সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে’র পৃষ্ঠপোষকতায় ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র ব্যবস্থাপনায় ‘ফাইন এন্ড পারফরমিং আর্ট প্রশিক্ষণ’প্রকল্পের আওতায় অ্যাক্রোবেটিক শিল্পীদের প্রশিক্ষণ ও সংস্কৃতির উন্নয়নের জন্য রাজবাড়ীতে অ্যাক্রোবেটিক প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়। উক্ত প্রকল্পের আওতায় কোরিয়ান বিশেষজ্ঞদের দ্বারা প্রশিক্ষণ প্রদান করা হয়।
২০১১ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী অ্যাক্রোবেটিক প্রশিক্ষণ কেন্দ্রটিকে চালু করাসহ বিশ্বমানে নিয়ে যাওয়ার লক্ষ্যে দলটিকে পুনরায় উজ্জিবিত করেন এবং এ সংক্রান্ত পদক্ষেপ গ্রহণ করেন। দলকে প্রশিক্ষিত করতে ২০জনকে চীন থেকে একবছর মেয়াদে বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়। ২০১১ সাল থেকে সারাদেশে এ পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক প্রদর্শনী ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে গণজাগরণের শিল্প আন্দোলনের অংশহিসেবে ১৭-২৩ ডিসেম্বর ২০২৩, ৭ দিনব্যাপী ঢাকা মহানগরের বিভিন্ন স্থানে প্রদর্শিত হচ্ছে ‘গণজাগরণের অ্যাক্রোবেটিক উৎসব ২০২৩’।
আজ ২২ ডিসেম্বর শুক্রবার ভ্রাম্যমান দুটি অ্যাক্রোবেটিক দল মহানগরের জল্লাদখানা, মিরপুর -১০; মুকুল ফৌজ মাঠ, মিরপুর -৬; সরকারি বাঙলা কলেজ, মিরপুর -১ এ উপস্থিত দর্শকদের সামনে অ্যাক্রোবেটিক প্রদর্শন করে। অন্য দল একইসাথে মহানগরের শহরতলী প্ল্যাটফর্ম, কমলাপুর রেলস্টেশন; মানিকনগর মডেল স্কুল প্রাঙ্গণ, মানিকনগর; হায়দার আলী স্কুল মাঠ, মান্ডা এলাকায় অ্যাক্রোবেটিক প্রদর্শন করে। আগামিকাল সমাপনী দিনের প্রদর্শনী অনুষ্ঠিত হবে ডেমরা, রায়েরবাগ, মাতুয়াইল এলাকায় এবং ধলপুর এলাকায়।
প্রাথমিকভাবে ঢাকা মহানগরীতে ৩৬ টি স্থানে চলছে অ্যাক্রোবেটিক প্রদর্শনী।
স্টাফ রিপাের্টার: একাধিক নাটকে একসঙ্গে কাজের পর এবার টিভিসিতে প্রথমবারের মতো জুটি হলেন অভিনেতা-নির্মাতা মোঃ হেদায়েত উল্লাহ তুর্কী ও চিত্রনায়িকা আঁখি চৌধুরী।সম্প্রতি রাজধানীর একটি শুটিং হাউজে বিজ্ঞাপনট ...
ডেস্ক রিপোর্ট: জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভার-সংক্রান্ত জটিলতায় ভুগে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকাল ...
ডেস্ক রিপোর্ট: ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। অভিনয় ও সৌন্দর্য দিয়ে মাতিয়ে রেখেছেন বছরের পর বছর। এক সময়ের ব্যস্ত এই নায়িকা এখন অভিনয় থেকে অনেক দূরে। বিরতি দিয়ে মাঝে তিনটি সিনেমা ...
ডেস্ক রিপোর্ট: গত ১১ মে, সোমবার আনুমানিক রাত দশটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বাচসাস-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশের বি ...
সব মন্তব্য
No Comments