ভোলা প্রতিনিধি॥ ভোলায় নিষেধাজ্ঞার শেষ দিনেও ৩১ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। এসময় তাদের কাছ থেকে ১ হাজার ২শত কেজি ইলিশ মাছ ও ২৭ লাখ ২০ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে।
শুক্রবার (২৮ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত ভোলার সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলি ও চরফ্যাশন উপজেলার ঢালচর ইউনিয়নের মেঘনা নদীতে অভিযান চালিয়ে এসব জেলেদের আটক করা হয়।
কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ কর্মকর্তা লে. খন্দকার মাহাবুবুল হাসান বলেন, কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে তুলাতুলির মেঘনা নদী থেকে ১ হাজার কেজি ইলিশ ও ১৪ লাখ মিটার জাল এবং ঢালচর থেকে ১৩ লাখ ২০ হাজার মিটার জাল ও ২ শত কেজি ইলিশসহ ৩১ জেলেকে আটক করা হয়।
তিনি আরও বলেন, জব্দকৃত জাল মৎস্য বিভাগের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে ও জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।
ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন কার্যক্রম স্থবির থাকার পর মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করার স্বার্থে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
সব মন্তব্য
No Comments