জাকির হোসেন আজাদী: খুলনা বিভাগীয় আইনজীবী সমিতি ঢাকার (২০২৩-২০২৪) সালের জন্য সভাপতি মনোনীত হয়েছেন ব্যারিষ্টার তানিয়া আমীর ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডিএজি শেখ সাইফুজ্জামান। ৩ জুন জুন শনিবার সুপ্রীম কোর্ট বার অডিটোরিয়ামে উৎসব মুখর পরিবেশে সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন সকাল ১১টায় শুরু হয়ে বিকাল ৪টা ১০ মিনিট এ শেষ হয়। সমিতির মোট ভোটার সংখ্যা ৯০১ জন। এই নির্বাচনে ৭১টি পদে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৬৮ জন প্রার্থী। ৩ টি পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সাধারণ সম্পাদক পদপ্রার্থী ২ জন, দপ্তর সম্পাদক ২ জন ও আইন বিষয়ক সম্পাদক ২ জন।
নির্বাচনে ভোটারগন মোট ৩৬৯ ভোট প্রদান করেন। তার মধ্যে ২১৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন সুপ্রীম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ্যাডভোকেট শেখ সাইফুজ্জামান (জামান)। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বি এডভোকেট অনুপ কুমার সাহা ১৫৪ ভোট পান। দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন মোস্তফা আহমেদ সিদ্দিক এবং আইন সম্পাদক নির্বাচিত হয়েছেন মোল্লা জীবন আহমেদ।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments