ডেস্ক রিপোর্ট: হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার শেষে আবারো বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. জাহিদ হোসেন জানান, উনার যে পরিক্ষা-নিরীক্ষা গুলো হয়েছে তার ৯৯% কোনো রিপোর্ট হয়নি। রিপোর্ট পাওয়ার পর জানা যাবে নতুন কোনো সমস্যা আছে কিনা।
কি পরীক্ষা হলো জানতে চাইলে ডা. জাহিদ বলেন, প্রতিটি অঙ্গ প্রতঙ্গের জন্য যে সকল পরীক্ষার প্রয়োজন; সে সকল পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে রেডিওলজিক্যাল, ব্লাড, ইউরিন, কিডনি, লিভার, হার্ডের জন্য কার্ডিয়ার, আলট্রাসনো ইত্যাদি।
খালেদা জিয়া কেমন আছেন প্রশ্নে ডা. জাহিদ বলেন, যে মানুষটি আলিয়া মাদ্রাসায় হেঁটে হেঁটে গিয়েছিলেন সে মানুষটি আজকে চারবছর ধরে হুইল চেয়ারে চলাচল করে। একটা হাঁটাচলা করা মানুষ যদি হুইল চেয়ারে করে চলে তাহলে কি সে ভালো আছে?
তিনি বলেন, আজকের বাস্তবতা হলো তিনি অসুস্থ। এই অসুস্থতা নিয়ে যারা ব্যঙ্গ করেন, কথা বলেন, তাদের বুঝ দেওয়া আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে সম্ভব, আমাদের পক্ষে না।
ডা. জাহিদ হোসেন বলেন, এর আগেও আমি বলেছি টাইম টু টাইম উনার নিয়মিত পরিক্ষা গুলো করতে হবে। সেটির ধারাবহিকতায় আজকের পরিক্ষা নিরীক্ষা করা হয়েছে। আপনারা সবাই দোয়া করবেন উনার সুস্থ্যতার জন্য।
বুধবার বিকেল সোয়া চারটার দিকে গুলশানের বাসভবন থেকে পরীক্ষা-নিরীক্ষার জন্য রাজধানী এবারকার হসপিটালে জান বিএনপি চেয়ারপারসন। পরীক্ষা-নিরীক্ষা শেষে বিএনপি চেয়ারপারসন সাড়ে ৬টায় বাসায় পৌছায় ।
স্টাফ রিপোর্টার: হত্যার অভিযোগে করা ১২টি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে তাঁর কারামুক্তিতে এখন আর ক ...
স্টাফ রিপোর্টার: সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির জেরে ড. মুহাম্মদ ইউনূস এবং তার সহযোগীরা বর্তমানে জনগণের ঘৃণা ও অভিশাপের কারণ হয়ে দাঁড়িয়েছেন। শনিবা ...
স্টাফ রিপোর্টার: রাজনীতির নামে কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইলে সরকার ও জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের রাজনীতি এখন সংঘাতের নয়, বরং উন্নয়ন, পুনর্গ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান সরকারকে গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জনগণের মতামত ও অধিকারকে গুরুত্ব দিয়ে সুশাসন ...
সব মন্তব্য
No Comments