ডেস্ক রিপোর্ট: রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে শনিবার (২২ জানুয়ারি) রাতে বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি (বাবিসাস) আয়োজিত বাবিসাস অ্যাওয়ার্ড ২০১৯, ২০২০ ও ২০২১ প্রদান করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
বাবিসাসের সভাপতি আবুল হোসেন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংসদ গ্লোরিয়া ঝর্ণা সরকার ও মমতাজ বেগম। অনুষ্ঠানে ২০২১ সালের বেস্ট টেলিফিল্ম অ্যাওয়ার্ড জিতে নেয় টেলিফিল্ম ‘ছায়াশিকারী।’ অ্যাওয়ার্ড গ্রহণ করেন টেলিফিল্মটির প্রযোজক কাজী রিটন।
কাজী রিটন প্রযোজিত উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে আছে ‘এইম ইন লাইফ’, ‘পাটিগণিত’, ‘উনপাজুরে’, ‘অদৃশ্য দেয়াল’, ‘বিবাহ সংকট’, ‘অপরাধী হইলেও আমি তোর’, ‘পরের মেয়ে’, ‘সৎ মা’, ‘টম অ্যান্ড জেরি’, ‘ম্যাচ উইনার’, ‘ফ্রেন্ড বুক’, ‘সাইন্স এর মেয়ে আর্টসের ছেলে’।
পারফর্মিং মিডিয়াতে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ কাজি রিটন আরো বেশ কিছু অ্যাওয়ার্ড পেয়েছেন। তিনি বলেন, ‘বাবিসাসের পুরস্কার অনেক বড় প্রাপ্তি। এ পুরস্কার আমাকে উৎসাহিত করার পাশাপাশি আগামী দিনে আরো ভাল কিছু করার অনুপ্রেরণা যোগাবে।’
‘ছায়া শিকারী’ টেলিফিল্ম এর রচনা ও চিত্রনাট্য লিখেছেন রফিকুল আনোয়ার রাসেল। পরিচালনা করেছেন মোরশেদ হিমাদ্রী হিমু। এতে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, তাসনুভা তিশা, মাসুম বাশার, মিলি বাশার, অর্ণব অন্তু, নাজিবা বাশার, মুকিত জাকারিয়া ও এর নির্বাহী প্রযোজক হাবিব শাকিল।
ডেস্ক রিপোর্ট: গত ১১ মে, সোমবার আনুমানিক রাত দশটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বাচসাস-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশের বি ...
স্টাফ রিপোর্টার: ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের বিষয়ে মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত অভিযোগ উত্থাপন করেছেন যে, তিনি একটি একক নাটকে অভিনয়ের উদ্দেশ্যে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হন ...
ডেস্ক রিপোর্ট বরেণ্য নাট্যকার, নির্দেশক ও অভিনেতা ‘মঞ্চসারথি’ আতাউর রহমান সোমবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ ...
স্টাফ রিপোর্টার: সোনালি পর্দার সেই অমর স্মৃতির উত্তরাধিকার নিয়ে এবার চলচ্চিত্রের আঙিনায় এক নতুন লড়াইয়ের সুর বেজে উঠেছে। দুই কিংবদন্তির উত্তরসূরি এক হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির হাল ধরতে। আ ...
সব মন্তব্য
No Comments