ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার আশুঞ্জে নিখোঁজের ৩ দিন পর অটোচালক ইমন মিয়ার (১২) হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার তালশহর ইউনিয়নের আন্দিদিল গ্রামের একটি খালে তার মরদেহটি দেখতে পায় গ্রামবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। নিহত ইমন একই ইউনিয়নের মৈশাইর গ্রামের ফকির বাড়ির নাছির মিয়ার ছেলে।
পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানায়, গত রবিবার রাতে ১২ বছর বয়সের ইমন ব্যাটারিচালিত অটোরিক্সা নিয়ে বের হওয়ার পর আর ঘরে ফিরে আসেনি। পরিবারের লোকজন তাকে বিভিন্ন স্থানে খোঁজ করেও পায়নি। পরে বৃহস্পতিবার সকালে আন্দিদিল গ্রামে তার মরদেহ পাওয়া যায়। তার হাত-পা বাধা এবং মুখে আঘাতের চিহ্নও রয়েছে। দুর্বৃত্তরা ইমনকে হত্যা করে তার অটোরিক্সাটি ছিনতাই করে নিয়ে গেছে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ রহমান জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। অটোরিক্সাটি ছিনিয়ে নিতেই তাকে হত্যা করা হয় বলে ধরাণা করা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন কার্যক্রম স্থবির থাকার পর মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করার স্বার্থে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
সব মন্তব্য
No Comments