সিলেট অফিস: রমজান মাস সমাগত। প্রতি বছর রমজান মাস আসলে পবিত্রতার নামে শ্রমিক ছাঁটাই শুরু হয়। আসন্ন রমজানে শ্রমিক ছাঁটাই বন্ধের দাবিতে বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সুনামগঞ্জ জেলা হোটেল রেষ্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়ন সোমবার ১৬ফেব্রুয়ারি’২৬ সকাল১২ টায় সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ডে জেলা কমিটির সভাপতি সুরঞ্জিত দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক টিটু দাস এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জিয়ার রহমান, মতিউর রহমান, আল আমিন,জালাল মিয়া, লিটন দাস প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন হোটেল শ্রমিকরা মালিকের প্রতিষ্ঠানে বছরের ১১ মাস কাজ করে মুনাফা সৃষ্টি করে দিলেও রমজান মাস আসলে মালিকরা ব্যবসা মন্দার অজুহাত দেখিয়ে অতিরিক্ত মুনাফার লোভে রেস্টুরেন্টের অধিকাংশ শ্রমিকদের ছাঁটাই করা হয় এবং যাদের কর্মে রাখা হয় তাদের দিয়েও করানো হয় দ্বিগুন-তিনগুন কাজ। অথচ অতিরিক্ত কাজ করানো হলেও প্রদান করা হয়না অতিরিক্ত মজুরি। মুসলিম সম্প্রদায়ের জন্য রমজান মাস খুশির আমেজ বয়ে আনলেও হোটেল রেস্টুরেন্ট সেক্টরে কর্মরত শ্রমিকদের পরিবারের উপর নেমে আসে ‘মরার উপর খাঁড়ার গাঁ’। বিভিন্ন সভা/সেমিনারে ধর্মীয় সম্প্রীতি ও রমজানের ভাব গাম্ভীর্য মুখে আওড়ালেও সুনাগঞ্জের অনেক সুনামধন্য প্রতিষ্ঠান মালিক তাদের পরিচালিত হোটেল রেস্টুরেন্ট প্রতিষ্টানে অত্যান্ত অমানবিকভাবে ছাঁটাই নির্যাতন করে থাকেন। বর্তমান দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতির বাজারে যখন একজন শ্রমিক কাজ করেও সংসার চালানো দুরুহ হয়ে পড়ে সেখানে পুরো মাস কর্মহীন থেকে রমজান পরবর্তী ঈদ উদযাপন শ্রমিক ও তার পরিবারের সাথে উপহাস ছাড়া আর কিছু নয়।
নেতৃবৃন্দ রমজান মাসকে কেন্দ্র করে ছাঁটাই-নির্যাতন বন্ধের জন্য মালিকদের প্রতি আহবান জানান পাশাপাশি বেআইনিভাবে শ্রমিক ছাঁটাই হলে এ প্রেক্ষিতে সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আইনি পদক্ষেপ গ্রহনের পাশাপাশি হোটেল রেস্তোঁরা সেক্টরে সরকার ঘোষিত নিন্মতম মজুরির গেজেট বাস্তবায়নের দাবিতে আন্দোলন সংগ্রাম বেগবান করার জন্য শ্রমিকদের প্রতি উদাত্ত আহবান জানান।
বরিশাল অফিস: ভোলায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক করেছে কোস্ট গার্ড।শুক্রবার ১৫ মে ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি বলেন, ভোলার ...
নারায়নগঞ্জ প্রতিনিধি: সোনারগাঁয়ে ঐতিহ্যবাহী পঙ্খিরাজ নদী পুনঃখনন ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছে ‘সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার পানাম ...
রাহাদ সুমন ,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ডিবি ও থানা পুলিশের মাদকবিরোধী পৃথক বিশেষ অভিযানে কাওছার ও মেহেদী হাসান হীরা নামের দুই মাদক কারবারিকে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। ব ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে নিরীহ ভ্যান চালক মঞ্জু বেপারী (৫০) খুনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের দাবীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গ্রামবাসী। শুক্রবার (১৫ মে) সকাল ...
সব মন্তব্য
No Comments