মো: ইকবাল হোসেন, গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গতকাল পরিবেশের ভারসাম্য রক্ষায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ১ হাজার বৃক্ষের চারা রোপণ কর্মসূচি শুরু করেছে। আগামী ২০ জুলাইয়ের মধ্যে টুঙ্গিপাড়া উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সড়কের পাশে ১ হাজার বৃক্ষের চারা রোপণ কর্মসূচি সম্পন্ন করবে ব্যাংক কর্তৃপক্ষ।
সোমবার বিকেল ৫টায় টুঙ্গিপাড়া উপজেলার কুশলী খান সাহেব শেখ মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষের চারা রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ সময় গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ, গোপালগঞ্জ পৌরসভার মেয়র শেখ রকিব হোসেন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক গোপালগঞ্জ শাখার ব্যবস্থাপক মোল্লা ফজলুল হক মুকুল, কুশলী খান সাহেব শেখ মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর কুমার সাহা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক গোপালগঞ্জ শাখার ব্যবস্থাপক মোল্লা ফজলুল হক মুকুল বলেন, "বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) সমাজিক দায়িত্বের অংশ হিসেবে এ বছর কৃষি ক্ষেত্রে সহায়তা প্রদান মূলক প্রকল্প ‘ভারসাম্য নতুন জানালা’ বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে। এ প্রকল্পের লক্ষ্য দেশের খাদ্য নিরাপত্তা, উন্নত পুষ্টিমান নিশ্চিত করণ এবং জলবায়ূ সহিষ্ণু টেকসই কৃষির প্রসার ঘটানো। পাশাপাশি বৃক্ষ রোপণ করা। প্রকল্পের অধীনে সারাদেশের ৫০ টি নির্বাচিত উপজেলাকে মডেল এলাকা হিসেবে গড়ে তোলা হবে।''
তিনি আরও বলেন, "পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রতি উপজেলায় ১ হাজার করে সারদেশে মোট ৫০ হাজার ফলজ, বনজ ও স্থানীয় চাহিদার ভিত্তিতে অন্যান্য বৃক্ষ রোপণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আজ মঙ্গলবার আমরা টুঙ্গিপাড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সড়কের পাশে শতাধিক বৃক্ষের চারা রোপণ করব। আগামী ২০ জুলাইয়ের মধ্যে টুঙ্গিপাড়া উপজেলায় ১ হাজার বৃক্ষের চারা রোপণ কর্মসূিচ সফলভাবে সম্পন্ন করা হবে বলে জানান ওই ব্যাংক কর্মকর্তা।"
এবিষয়ে গোপালগঞ্জ পৌরসভার মেয়র শেখ রকিব হোসেন বলেন, "গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলাকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গর্বিত জন্মস্থান। এই উপজেলাকে মডেল উপজেলা নির্বাচিত করে ১ হাজার বৃক্ষের চারা রোপণ কর্মসূচি শুরু করা হচ্ছে। এতে পরিবেশের ভারসাম্য রক্ষা সহ সবুজ শ্যামলীমায় ভরে উঠবে জাতির পিতার জন্মস্থান।'
রাজু ভূঁইয়া সুনামগঞ্জ প্রতিনিধি : শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি, পুলিশিং বাড়ী বাড়ী নিরাপদ সমাজ গড়ি, কমিউনিটি পুলিশিং এর মুলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা ...
বরিশাল অফিস: ভোলায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক করেছে কোস্ট গার্ড।শুক্রবার ১৫ মে ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি বলেন, ভোলার ...
নারায়নগঞ্জ প্রতিনিধি: সোনারগাঁয়ে ঐতিহ্যবাহী পঙ্খিরাজ নদী পুনঃখনন ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছে ‘সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার পানাম ...
রাহাদ সুমন ,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ডিবি ও থানা পুলিশের মাদকবিরোধী পৃথক বিশেষ অভিযানে কাওছার ও মেহেদী হাসান হীরা নামের দুই মাদক কারবারিকে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। ব ...
সব মন্তব্য
No Comments